Teachers Retirement Age : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে ইতিমধ্যেই এসেছে একাধিক আপডেট। সরকারের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) নতুন বেতন পরিকাঠামো সুপারিশে কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না কেন্দ্র। যতদিন না পর্যন্ত চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে আসছে, ততদিন অপেক্ষা করবে সরকার। ইতিমধ্যেই শিক্ষকদের অবসরের বয়স নিয়ে কমিশনের কাছে বেশকিছু প্রস্তাব জমা পড়েছে। তবে কি ৬০ ছাড়িয়ে এবার ৬৫ বছর হবে শিক্ষকদের অবসরের বয়স ?

Continues below advertisement

নতুন করে কমিশনের কাছে কী কী প্রস্তাব এসেছে ?সম্প্রতি সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন অষ্টম বেতন কমিশনের কাছে একাধিক প্রস্তাব রেখেছ। যেখানে পুরনো পেনশন স্কিম,অবসরের বয়স ৬৫ বছর করার দাবি রেখেছে শিক্ষকদের সংগঠন। এখানেই শেষ হয়নি টিচার্স অর্গানাইজেশনের দাবি। শিক্ষকদের পদোন্নতি ছাড়াও বেতন ও ভাতা বৃদ্ধি, আরও মেডিক্যাল সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের কাছে। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি অষ্টম বেতন কমিশন।

শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? কমিশনের কাছে শিক্ষকদের বর্তমান অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে তা ৬৫ বছর করার প্রস্তাব দিয়েছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন। যেখানে বলা হয়েছে, বয়সকালে  অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানো উচিত সরকারের। এতে ছাত্রদেরও উপকার হয়। দীর্ঘ অভিজ্ঞতার কারণে সহজেই পড়ুয়াদের কোনও বিষয় বোঝাতে পারেন তারা। তাই  শিক্ষকদের রিটায়ারমেন্টের বয়স ৬৫ বছর করা উচিত।  

Continues below advertisement

বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে ?শিক্ষক সংগঠনের দাবি, টিচারদের বেসিক স্যালারি যেন ১,৩৪,০০০ টাকা হয়। সেই কারণে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৬২ থেকে ৩.৮৩ শতাংশ করতে বলা হয়েছে প্রস্তাবে। এখানেই শেষ নয়, শিক্ষকদের দাবি-প্রতি বছর ইনক্রিমেন্ট বাড়িয়ে ৩ থেকে ৬-৭ শতাংশ করা উচিত। 

প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে নতুন প্রস্তাবআগামী দিনে প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ ডিপার্টমেন্টাল টিচারদের চাইছে শিক্ষকদের সংগঠন। তাদের দাবি, এই শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হোক। বাকি ২৫ শতাংশ পরীক্ষা ভিত্তিক কোটা থেকে বেছে নেওয়া হোক। বাকি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে 'হেড অফ দ্য সাবজেক্ট' বাছার কথাও বলা হয়েছে এই প্রস্তাবে। প্রোমোশনের মাধ্যমে এই পদ বাছার কথা বলেছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন।    

আরও পড়ুন : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল