8th Pay Commission Gratuity News : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) দিতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে, নতুন প্রস্তাব মেনে নিলে আগামী দিনে গ্র্যাচুইটির (Gratuity News) পরিমাণ এক ধাক্কায় বেড়ে যাবে অনেকটাই। 

Continues below advertisement

কত টাকা হতে পারে গ্র্যাচুইটির পরিমাণ

১৫ জুন বেতন বৃদ্ধির জন্য অষ্টম বেতন কমিশনের শেষ দিন। এর আগেই অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th Pay Commission) কাছে নিজেদের একাধিক দাবিদাওয়া ও প্রস্তাব জমা দিতে শুরু করেছে বিভিন্ন কর্মী সংগঠন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি রয়েছে গ্র্যাচুইটি নিয়ে।  একবার এই প্রস্তাব মেনে নিলে অবসরের পর গ্র্যাচুইটির (Gratuity) পরিমাণ ৫০ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। কর্মী সংগঠনগুলির দাবি, বর্তমান মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার খরচের কথা মাথায় রেখে বর্তমান গ্র্যাচুইটির নিয়ম ও সর্বোচ্চ সীমায় আমূল পরিবর্তন আনা দরকার।

Continues below advertisement

রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন (IRTSA)-এর প্রস্তাবরেল কর্মচারীদের এই সংগঠনটি গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা গ্র্যাচুইটি গণনার একটি নতুন ফর্মুলাও প্রস্তাব করেছে

অবসরকালীন গ্র্যাচুইটির নয়া ফর্মুলা: গ্র্যাচুইটি = (১/৩) × (মূল বেতন বা Basic Pay + মহার্ঘ ভাতা বা DA) × (চাকরি জীবনের প্রতি ৬ মাসের সম্পূর্ণ সময়কাল)।

যদি কোনও কর্মী ৩৩ বছর বা তার বেশি সময় চাকরি করেন, তবে তিনি তাঁর মূল বেতন ও ডিএ-র ৩২ গুণ টাকা গ্র্যাচুইটি হিসেবে পাবেন (সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত)।

মৃত্যুর ক্ষেত্রে গ্র্যাচুইটির (Death Gratuity) নতুন হারনতুন প্রস্তাব অনুযায়ী, কর্মরত অবস্থায় কোনও কর্মচারীর মৃত্যু হলে, তাঁর পরিবারকে চাকরি জীবনের মেয়াদের ওপর ভিত্তি করে গ্র্যাচুইটি দেওয়ার দাবি জানানো হয়েছে:

১ বছরের কম চাকরি: মূল বেতনের ৪ গুণ।

১ থেকে ৫ বছর চাকরি: মূল বেতনের ১২ গুণ।

৫ থেকে ১১ বছর চাকরি: মূল বেতনের ২৪ গুণ।

১১ থেকে ২০ বছর চাকরি: মূল বেতনের ৩০ গুণ।

২০ বছরের বেশি চাকরি: প্রতি ৬ মাসের কাজের জন্য বেতনের অর্ধেক অংশ (সর্বোচ্চ বেতনের ৫০ গুণ)।

NC-JCM স্টাফ সাইডের দাবি ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-এর স্টাফ সাইড গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করার দাবি জানিয়েছে।

কী কী রয়েছে এই দাবিপত্রে১ মাসিক দিন সংখ্যায় বদল: বর্তমানে গ্র্যাচুইটি হিসেব করার সময় মাসে ৩০ দিন ধরা হয়। কিন্তু স্টাফ সাইডের দাবি, এটি ২৫টি কার্যদিবসের (Effective Working Days) ভিত্তিতে হিসেব করা হোক। এর ফলে সাধারণ 'পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট'-এর আওতায় থাকা কর্মীদের মতো সরকারি কর্মীরাও সমপরিমাণ সুবিধা পাবেন।২  ১৬.৫ গুণের সীমা প্রত্যাহার: বর্তমানে সাড়ে ১৬ গুণের যে ঊর্ধ্বসীমা রয়েছে, তা তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। কারণ এর ফলে ৩৩ বছরের বেশি চাকরি করা কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।৩ নতুন ফর্মুলা: প্রতি ৬ মাসের চাকরির মেয়াদের জন্য আধ মাসের (Half Month) মূল বেতন + ডিএ যোগ করে গ্র্যাচুইটি হিসেব করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রেলওয়ে সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS)-এর দাবিএই বিষয়ে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের এই সংগঠনটি জানিয়েছে, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা সময়ে সময়ে পর্যালোচনা করা উচিত। পাশাপাশি, অবসরের ঠিক পরপরই যাতে কোনও রকম আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া দ্রুত গ্র্যাচুইটির টাকা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে। ওপিএস (OPS), এনপিএস (NPS) এবং ইউপিএস (UPS)-এর মতো ভিন্ন পেনশন ব্যবস্থার মধ্যেও গ্র্যাচুইটির নিয়মে সমতা আনার দাবি জানিয়েছে তারা।

এখন কোন নিয়মে গ্র্যাচুইটি গণনা হয়

প্রতি ৬ মাসের চাকরির মেয়াদের জন্য মূল বেতন ও ডিএ-র ১/৪ (এক-চতুর্থাংশ) অংশ দেওয়া হয়। যার সর্বোচ্চ সীমা সাড়ে ১৬ গুণ (১৬.৫ গুণ)। এবং বর্তমান নিয়ম অনুযায়ী একজন কর্মী সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পেতে পারেন। ৫ বছরের চাকরি জীবন সম্পন্ন করলেই এই সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন : গাড়ি কেনার জন্য আগাম ১০ লাখ ! উৎসবের আগে ১ মাসের বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কী আপডেট ?