Salary News: অষ্টম বেতন কমিশন নিয়ে বেড়েই চলেছে জল্পনা, কবে আসবে আপনার অ্যাকাউন্টে বর্ধিত বেতন ? অবশেষে সেই নিয়ে সংসদে মুখ খুলল সরকার। এই বিষয়টি স্পষ্ট করলেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী। জেনে নিন, ঠিক কী বললেন তিনি।
রাজ্যসভায় বেতন প্রসঙ্গে এই বলেছেন মন্ত্রীএই বিষয়ে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্যসভায় জানান, ২০২৭ সালের ৩ মের মধ্যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ জমা দিতে হবে। এরপরই তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করেছে সরকার। কমিশনে বেতন বৃদ্ধির সুপারিশের জন্য ১৮ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারকে কোনও আপডেট বা রিপোর্ট জমা দিতে হবে না কমিশনকে। তারা স্বাধীনভাবে নিজেদের কাজ করে যেতে পারবে।
কবে আপনি পাবেন বর্ধিত বেতন ?সরকারের বক্তব্য অনুযায়ী, অষ্টম বেতন কমিশন ২০২৭ সালে সুপারিশের রিপোর্ট জমা দিলেও বর্ধিত বেতন ধরা হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। যার অর্থ, কমিশনের ফাইনাল রিপোর্ট ২০২৭ সালের মে-তে এলে সরকারের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক মাস সময় লাগবে। তবে এই সময়ের জন্যও কর্মীরা এরিয়ার বাবদ একসঙ্গে বকেয়া টাকা পেয়ে যাবেন। এই বকেয়া টাকার পরিমাণ নির্দিষ্ট হবে ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে। যার অর্থ, ১৬-১৮ মাসের এরিয়ার পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
সপ্তম বেতন কমিশনের সময় কী হয়েছিল২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের সুপারিশ জমা পড়ে ২০১৫ সালের নভেম্বরে। ২০১৬ সালের ১ জানুয়ারি সরকার এই নিয়ম বাস্তবায়িত করে। যার অর্থ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৭ মাসের এরিয়ার বা বকেয়া পেয়ে যান।
