Aadhaar Card Free Email Update : আধার কার্ডহোল্ডারদের (Aadhaar Card) জন্য ভালো খবর। এবার বিনামূল্য়ে নতুন পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে ইলেকট্রনিক্স ও তথ্য় প্রযুক্তি মন্ত্রক। সরকারের তরফে জানানো হয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই পরিষেবা চালু করেছে। তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়ায় যাবে এই বিনামূল্যে ইমেল আইডি আপডেটের সুবিধা। জেনে নিন, কত দিন পাবেন এই ফ্রি সার্ভিস, কীভাবে আপডেট করবেন ইমেল আইডি।
যেতে হবে না আধার কেন্দ্রেআধার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এই বিনামূল্যের পরিষেবার জন্য, আধার পরিষেবা কেন্দ্রে ছুটতে হবে না আধার কার্ডহোল্ডারদের। পরিবর্তে ঘরে বসেই আধার অ্যাপে এই সুবিধা পাবেন আপনি। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জনগণকে স্বস্তি দিতে এখন স্মার্টফোনেই আধার কার্ডের মোবাইল, ঠিকানা ছাড়াও ইমেল আপডেটের মতো সুবিধা পাওয়া যাচ্ছে।
কেন এই ইমেল আপডেট করা জরুরিএকটা কথা মনে রাখবেন, আধারের সঙ্গে ইমেল আইডি আপডেট করা কেবল আনুষ্ঠানিকতা নয়, এর প্রয়োজন রয়েছে। একবার কার্ডের সঙ্গে ইমেল জুড়ে গেলে রিয়েল টাইমে আপনার আধার সম্পর্কিত নোটিফিকেশন বা বার্তা যাবে মেলে। আধার যাচাইকরণের অনুরোধও আপনার ওই নির্দিষ্ট মেল আইডিতে যাবে।
কবে থেকে চালু, কতদিন বিনামূল্যে পরিষেবাগত ১ জুলাই থেকে এই বিনামূল্যে আধারের সঙ্গে ইমেলের আপডেটের পরিষেবা পাওয়া যাচ্ছে। এই ফ্রি সার্ভিস পাওয়া যাবে আগামী ৬ মাস পর্যন্ত। তবে মনে রাখবেন , এটি কেবল আধার অ্যাপেই পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডে (গুগল প্লে স্টোর) ও অ্যাপল আইওএসে (অ্যাপ স্টোর) থেকে এই নতুন আধার অ্যাপ ডাউনলোড করে এই ফ্রি সুবিধা নিতে পারবেন। এই সুবিধা নিতে হলে ব্যবহারকারীদের স্মার্টফোনে UIDAI-এর অফিসিয়াল Aadhaar App ডাউনলোড করে সেখান থেকেই ইমেল আপডেট করতে হবে। লিঙ্ক রইল এখানে..
১ Android: https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.pehchaan&hl=en_IN২ iOS - https://apps.apple.com/in/app/aadhaar/id6744029871
বর্তমানে হোটেল চেক-ইন, হাসপাতালে ভর্তি, বিমানবন্দরে প্রবেশ ও কিউআর (QR) কোড-ভিত্তিক অফলাইন যাচাইকরণের মাধ্যমে গিগ কর্মী ও সার্ভিস কর্মীদের পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রেও আধার অ্যাপটি ব্যবহার করা যেতে পারে।
অ্যাপে লগ-ইন করার পর আপনাকে 'সার্ভিসেস অ্যান্ড শেয়ার কন্টাক্ট' বিভাগে গিয়ে একটি কিউআর কোড দেখাতে হবে। স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে যে কেউ সেই কোডটি স্ক্যান করে তাৎক্ষণিকভাবে আপনার নাম ও মোবাইল নম্বর সংরক্ষণ করতে পারবেন।
আরও পড়ুন : BSNL আনল বিশেষ 'যাত্রা সিম', ১৫ দিনের ভ্যালিডিটিতে দারুণ অফার, কী কী পাবেন ?
