AC Electricity Bill : গরমে এয়ার কন্ডিশনার  (AC Buying Guide) কেনার আগে সবার মাথায় আসে এই বিষয়গুলি। প্রথমে কোন এসি কত বিদ্যুৎ খরচ করে তা বুঝে নিতে চান ক্রেতারা। সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এসি স্টার রেটিং (AC Star Rating)। যেখানে ফাইভ স্টার (Five Star), থ্রি স্টার  রেটিং বেশি প্রচলিত। মনে রাখবেন, দোকানে গেলে ফাইভ স্টার রেটিংয়ের এসি কেনার কথা বলেন সেলস পার্সনরা। জানেন কি, থ্রি স্টার এসি কিনলে কী সুবিধা হয়। টানা তিন ঘণ্টা থ্রি-স্টার এসি চালালে বিদ্যুৎ খরচ কত হয় ?

Continues below advertisement

কোন-কোন বিষয়ের ওপর আপনার এসির বিদ্যুৎ খরচ বৃদ্ধি হয়মূলত, কোনও এসির বিদ্যুৎ খরচ তার পাওয়ারের ওপর নির্ভর করে। পাশাপাশি দেখতে হয়, ঘরের তাপমাত্রা ও ব্যবহারিক প্রয়োগের বিষয়। এর সঙ্গে যোগ হয় এসির ইনভার্টার না নন -ইনভার্টার সেই বিষয়টি। সাধারণত দেখা যায়, একটি এক টনের থ্রি স্টার এসি এক ঘণ্টায় ১ -১.২ ইউনিট বিদ্যুৎ খরচ করে। পাশাপাশি দেড় টনের থ্রি স্টার এসি এক ঘণ্টায় ১.৪-১.৬ ইউনিট বিদ্যুৎ খরচ করে। এ ছাড়াও ২ টনের থ্রি স্টার এসি ঘণ্টায় ১.৯-২.২ ইউনিট বিদ্যুৎ পোড়ায়। 

টানা তিন ঘণ্টা থ্রি স্টার এসির বিদ্যুৎ খরচ

Continues below advertisement

হিসেব বলছে, আপনি যদি তিন ঘণ্টার জন্য় ১ টনের থ্রি-স্টার এসি চালান, তাহলে ৩-৩.৬ ইউনিট বিদ্যুৎ পোড়ে। আপনার শহরে যদি গড় ইউনিট খরচ ৮ টাকা ধরা হয়, তাহলে তিন ঘণ্টা এই এসি চালালে ২৪ টাকা খরচ হবে। 

কাদের ৩ স্টার এসি কেনা উচিতআপনি যদি ৬ ঘণ্টার কম এসি চালান, তাহলে থ্রি-স্টার এসি ভাল বিকল্প হতে পারে। আপনি যেখানে থাকেন, সেকানকার বিদ্যুৎ খরচ কম হলে এই এসি আপনাকে সুবিধা দেবে। মূলত, কম সময়ের জন্য চালালে এই ধরনের এসি পারফেক্ট অপশন হতে পারে। 

এসির বিদ্যুৎ খরচ কমাতে কী কী করতে পারেন১ প্রথমেই আপনার ঘরের দরজা-জানালায় কোনও ফাঁকা আছে কিনা তা দেখে নিন। ২ এসির তাপমাত্রা সর্বদা ২৪ ডিগ্রিতে রেখে দিন।৩ মনে করে এসির সময়ে সময়ে সার্ভিস করান৪ এসি রুমে কোনও গরম করছে এরকম কিছু রাখবেন না।৫ সূর্যের রশ্মি থেকে ঘরের গরম আটকাতে মোটা পর্দা দিন জানালা ও দরজায়।