AC Using Guide : শুরুতে গ্রীষ্মের দাপটে (Summer Tips) নাজেহাল অবস্থা হয়েছে দেশবাসীর। বেগতিক দেখে ঘরে এসির দ্বারস্থ হচ্ছেন বেশিরভাগ লোকজন। এসির ভাল পরিষেবা পেতে এখনই এয়ার কন্ডিশনারের গ্যাস ঠিক-ঠাক (AC Gas Refill Tips) আছে কিনা তা দেখে নিচ্ছন গ্রাহকরা। অনেক সময় গ্রাহকদের এই সমস্য়াকেই হাতিয়ার করে কোম্পানির লোকজন। এসির গ্য়াস ভরাতে আপনার থেকে বেশি টাকা নিয় নেয় সার্ভিস ম্য়ান। জেনে নিন, কোন গ্যাসে কত টাকা খরচ পড়ে।

Continues below advertisement

কেন আপনাদের এসির গ্যাস ভরানোর প্রয়োজন পড়েএসির এই গ্যাসই আপনার ঘরকে ঠান্ডা রাখে। এই মেশিনে গ্য়াস থাকার ফলেই ঘরে ঠিক ঠাক ঠান্ডা হয়। অনেক সময় এসির এই গ্য়াস লিক করলে ঠান্ডার ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। অনেকের আপনার এসিতে গ্য়াসের পরিমাণ কমে যায়। যেকারণে ফেরে গ্য়াসের পরিমাণ সঠিক রাখতে হয়। এই কারণেই এসিতে গ্য়াস ভরতে বলেন কোম্পানির লোকজন।  

কীভাবে বুঝবেন আপনার এসিতে গ্যাস ভরাতে হবে ১ এসি চললেও আপনার ঘর ঠান্ডা হবে না।২ এসি থেকে গরম হাওয়া বেরোবে, ঠান্ডা বেরোবে না।৩ এসিরে পাইবে আইস ভরে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হবে৪ আপনার বিদ্যুতের বিল বেড়ে যাবে

Continues below advertisement

এসির গ্যাস ভরাতে কত খরচ হয়এটি পুরোপুরি নির্ভর করে আপনার এসিতে কত নম্বরের 'রেফিজারেন্ট' ব্যবহার করা হয়েছে। এই ধরনের গ্য়াসের জন্য সাধারণত ১ R22 গ্যাস-এর ক্ষেত্রে ১৮০০ থেকে ২২০০ টাকা খরচ হয়।২ R410A গ্যাস-এর ক্ষেত্রে ২৫০০ থেকে ৩২০০ টাকা খরচ হয়।৩ R32 গ্যাসের ক্ষেত্রে ২৫০০ থেকে ৩৮০০ টাকা খরচ হয়।যার অর্থ ২০০০ থেকে ৩৫০০ টাকা এসির গ্য়াস ভারতে আপনার থেকে নিতে পারে কোম্পানির লোক। তবে কেউ যদি আপনার থেকে ৪০০০ টাকা দাবি করে, তাহলে অন্য কারও সঙ্গে একবার পরামর্শ করুন।

আপনার জন্য কোন রেফিজারের্ন্ট উপযুক্ত সেটা দেখে নিন R32 : এখনকার এসি কিনে থাকলে নতুন মডেলে R32 রেফ্রিজারেন্ট ব্যাবহার করা হয়। এটি পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি বেশ পাওয়ারফুল।  R410A : তবে অনেক ক্ষেত্রে পুরনো ইনভার্টার এসিতে এখনও R410A ব্যবহৃত করা হয়। এই ধরনের গ্যাসও সহজেই পাওয়া যায়। R22 : তবে এই ধরনের রেফ্রিজারেন্ট অনেকটাই পুরনো। কিছু পুরনো মডেলের এসিতে এখনও এর প্রয়োজন হয়। 

এসিতে গ্যাস ভরানোর আগে কী করবেন১ এই ক্ষেত্রে প্রথমেই আগে এসির লিক চেক করুন। নতুন করে গ্যাস ভরার আগে টেকনিশিয়ানকে দিয়ে লিক পরীক্ষা করান।২ ফিল্টার পরিষ্কার করার প্রয়োজন রয়েছে : এসিতে যদি নোংরা ফিল্টার হয় তাহলে ঠান্ডায় সমস্যা হয়। সেক্ষেত্রে নতুন করে গ্যাস ভরার আগে ফিল্টার পরিষ্কার করে নেবেন। ৩ কোন ডিলার কত নিচ্ছে : গ্যাস ভরানোর জন্য পাওয়া প্রথম কোটেশন দেখেই গ্যাস ভরিয়ে নেবেন না। প্রথমে কয়েকটি সার্ভিস সেন্টার ও অনুমোদিত টেকনিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করে দাম যাচাই করে নিন। 

গাড়ির এসিতে গ্যাস ভরানোর খরচ কেমন ?ভারতে সাধারণত ১,০০০ থেকে ২,৫০০ টাকার মতো খরচ হতে পারে। গাড়ির ধরন ও ব্যবহৃত গ্যাসের প্রকারভেদের ওপর ভিত্তি করে এই খরচের পরিমাণে সামান্য তারতম্য হতে পারে।