Ayushman Bharat Eligibility : বিজেপি সরকার রাজ্য়ে ক্ষমতায় আসার পরই আয়ুষ্মান ভারত স্বাস্থ্য় বিমা (PMJAY) চালু করার ঘোষণা করেছে। খোদ প্রধানমন্ত্রী ভারত সরকারের এই ফ্ল্যাগশিপ স্বাস্থ্যবিমা পশ্চিমবঙ্গে চালুর কথা বলেছেন। রাজ্যের প্রথম ক্যাবিনেটেই পাশ করার কথা এই যোজনার (Ayushman Bharat)। একবার এই বিমা চালু হলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্য়ে চিকিৎসার সুবিধা পাবেন আপনি। রাজ্যে কারা এই সুবিধা পাওয়ার যোগ্য়, কারা এই স্কিমের বেনিফিট পাবেন না ?  

Continues below advertisement

গ্রামীণ এলাকার জন্য কী যোগ্যতা লাগে১ গ্রামীণ এলাকায় যাদের শুধুমাত্র একটি কাঁচা ঘর (মাটির দেওয়াল ও চাল) আছে, তারা পাবেন সুবিধা।

২ পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনও সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য না থাকলে আবেদনের যোগ্য।

Continues below advertisement

৩ পরিবারের প্রধান যদি একজন মহিলা হন, সেখানে কোনও প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকে।

৪ তফশিলি জাতি (SC) বা তফশিলি উপজাতি (ST) ভুক্ত পরিবার পাবেন সুবিধা।

৫ ভূমিহীন পরিবার, যাদের আয়ের প্রধান উৎস কায়িক শ্রম তারা পাবেন।

৬ পরিবারে যদি কোনও বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গন) সদস্য থাকেন ও দেখাশোনা করার মতো কোনও সুস্থ সদস্য না থাকে।

 শহুরে এলাকার জন্য কী যোগ্যতা লাগবেশহরাঞ্চলে পেশার ভিত্তিতে মূলত এই সুবিধা দেওয়া হয়। যেমন:

রাস্তার হকার, মুচি বা ফেরিওয়ালা।

পরিচারিকা (Domestic workers)।

আবর্জনা সংগ্রহকারী (Ragpickers)।

নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি।

রিকশাচালক বা পরিবহণ শ্রমিক।

দোকানের কর্মচারী, ঝাড়ুদার বা মালি।

নতুন সংযোজন (৭০ উর্ধ্ব প্রবীণ নাগরিক)২০২৪-২৫ সালের আপডেট অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী দেশের সমস্ত প্রবীণ নাগরিক এই সুবিধার আওতায় আসবেন। এক্ষেত্রে তাদের পরিবারের আর্থিক অবস্থা যাই হোক না কেন, তারা আলাদাভাবে ৫ লক্ষ টাকার কভারেজ পাবেন।

 কারা এই সুবিধা পাবেন না ?১ যাদের নিজস্ব পাকা বাড়ি আছে।

২ যাদের বাড়িতে টু-হুইলার, থ্রি-হুইলার বা ফোর-হুইলার (গাড়ি) আছে।

৩ সরকারি চাকরিজীবী বা মাসে ১০,০০০ টাকার বেশি আয় করেন এমন পরিবার।

৪ যাদের কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট ৫০,০০০ টাকার উপরে।

৫ যারা আয়কর (Income Tax) জমা দেন।

আপনার যোগ্যতা কীভাবে চেক করবেন ?অনলাইনে খুব সহজেই আপনি আপনার নাম তালিকায় আছে কি না দেখে নিতে পারেন:

১ PMJAY-এর অফিসিয়াল পোর্টালে (beneficiary.nha.gov.in) যান।

২ আপনার মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন।

৩ আপনার রাজ্য নির্বাচন করুন ও আধার কার্ড নম্বর বা রেশন কার্ড (NFSA) নম্বর দিয়ে সার্চ করুন।

৪ তালিকায় নাম থাকলে আপনি সেখান থেকেই ই-কেওয়াইসি (e-KYC) করে কার্ড ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন : 'রাজ্য়ে প্রথম ক্যাবিনেটেই পাশ হবে আয়ুষ্মান ভারত', কীভাবে অনলাইনে আবেদন করবেন ?