FD New Rules From 1 October : প্রতি মাসের ১ তারিখে একাধিক আর্থিক নিয়মে বদল দেখি আমরা। ব্যাঙ্ক থেকে এলপিজি সিলিন্ডার সবেতেই থাকে পরিবর্তনের ধারা। এবার ব্যতিক্রম হবে না ১ অক্টোবর। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের (FD Rule Change) নিয়মে বড় বদল করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এর সরাসরি প্রভাব পড়বে বিপুল পরিমাণে এফডি করা বিনিয়োগকারীদের (Investment) ওপর। 

Continues below advertisement

কোন কোন বিনিয়োগের ওপর প্রভাবকেন্দ্রীয় ব্য়াঙ্কের এই নতুন নিয়মের সরাসরি প্রভাব পড়বে বাল্ক ডিপোজিটর বা বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিটের ওপর। তাই আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে চান বা ব্যাঙ্কে বিপুল অঙ্কের এফডি করা থাকে তাহলে এই নিয়মের বিষয়ে জানা আবশ্যিক। কারণ, এটি আপনার ফিক্সড ডিপোজিটের অহ্কের ওপর প্রভাব ফেলবে। 

কী নিয়মে পরিবর্তন হয়েছে ?রিজার্ভ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে বিপুল টাকা বিনিয়োগের ক্ষেত্রে এই নিয়মে পরিবর্তন এনেছে। ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ডিপোজিটের ক্ষেত্রেই এই নিয়ম করা হয়েছে। আসলে ব্যাঙ্কগুলিকে বিপুল অঙ্কের এফডিতে সুদ নির্ধারণে এই সুবিধা দেওয়া হয়েছে। এ ছ়াড়াও গ্রাহকরা যাতে সহজেই এই ইন্টারেস্ট রেট সম্পর্কে জানতে পারে, তারও ব্যবস্থা করতে বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে।

Continues below advertisement

ওয়েবসাইটে রাখতেই হবে এই বিষয়রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুসারে, ১ অক্টোবর থেকে ব্যাঙ্কের ওয়েবসাইটে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট আবশ্যিকভাবে রাখতেই হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। এর মধ্য়ে যেন বিপুল অঙ্কের টাকার এফডি ইন্টারেস্ট রেটও রাখা হয়, তার বিষয়েও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নতুন, নিয়ম অনুসারে, প্রতি 'ওয়ার্কিং ডে' বা কাজের দিনের সকাল ১০টার মধ্য়ে বাল্ক ডিপোজিট বা বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার প্রকাশ করতে হবে। বলা হয়েছে, কোনও কারণে এই বিষয়ে দেরি হলেও, এই ইন্টারেস্ট রেট যেন ১০টা ১০ মিনিটের মধ্য়ে প্রকাশ করা হয়।

এই নতুন নিয়ম কী এফডি-র সুদের হারে প্রভাব ফেলবে ?আপনি যদি ব্য়াঙ্কে কিছু হাজার টাকা বা লাখ টাকা রেখে থাকেন, তাহলে এফডি ইন্টারেস্ট রেটে কোনও প্রভাব পড়বে না। আসলে ব্যাঙ্ক বাজার ও মার্কেট রেটের ওপর নির্ভর করে বাল্ক এফডি ডিপোজিটের ওপর সুদ বাদলাতে থাকবে। 

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে বড় খবর, ATM থেকে বেশিবার টাকা তুললে এবার আরও বেশি চার্জ, কত কাটবে ?