Bank Holidays February 2026 : ফেব্রুয়ারিতে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও জরুরি কাজ থাকলে এখনই পরিকল্পনা সেরে ফেলুন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সাপ্তাহিক ছুটি ও উৎসব মিলিয়ে মোট ৯ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।

যদিও নেট ব্যাঙ্কিং ও এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে চেকের কাজ বা লকার ব্যবহারের মতো ব্রাঞ্চ-ভিত্তিক কাজের জন্য আপনাকে নীচের তারিখগুলো মাথায় রাখতে হবে। 

তারিখদিনকারণকোথায় বন্ধ
১ ফেব্রুয়ারিরবিবারসাপ্তাহিক ছুটিসারা ভারতে
১৪ ফেব্রুয়ারিশনিবারদ্বিতীয় শনিবারসারা ভারতে
১৫ ফেব্রুয়ারিরবিবারসাপ্তাহিক ছুটিসারা ভারতে
১৮ ফেব্রুয়ারিবুধবারলোসার (Losar)সিকিম
১৯ ফেব্রুয়ারিবৃহস্পতিবারছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীমহারাষ্ট্র
২০ ফেব্রুয়ারিশুক্রবাররাজ্য প্রতিষ্ঠা দিবসঅরুণাচল ও মিজোরাম
২২ ফেব্রুয়ারিরবিবারসাপ্তাহিক ছুটিসারা ভারতে
২৭ ফেব্রুয়ারিশুক্রবারলুই-নগাই-নি উৎসবমণিপুর
২৮ ফেব্রুয়ারিশনিবারচতুর্থ শনিবারসারা ভারতে

কোন-কোন পরিষেবা প্রভাবিত হবে ?ব্যাঙ্ক বন্ধ থাকাকালীন সরাসরি ব্রাঞ্চে গিয়ে করা যায় এমন বেশ কিছু কাজ ব্যাহত হবে:

১ চেক জমা দেওয়া ও ক্লিয়ারেন্স।

২ ডিমান্ড ড্রাফট (DD) তৈরি করা।

৩ ব্যাঙ্ক লকারের কোনও কাজ।

৪ পাসবুক আপডেট ও অফিসিয়াল ডকুমেন্ট ভেরিফিকেশন।

ডিজিটাল পরিষেবা থাকবে সচলব্রাঞ্চ বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। ডিজিটাল ব্যাঙ্কিং মাধ্যমগুলি বছরের প্রতিটি দিনের মতোই সচল থাকবে:

১ UPI ও IMPS: টাকা লেনদেন করা যাবে।

২ NEFT: অনলাইন ট্রান্সফার সচল থাকবে।

৩ ATM: নগদ টাকা তোলা এবং ব্যালেন্স চেক করা যাবে।

৪ Mobile/Net Banking: সাধারণ ব্যাঙ্কিং কাজ অনলাইনে করা যাবে।

(মনে রাখবেন : রাজ্যভেদে এই ছুটির তালিকা ভিন্ন হতে পারে, তাই নির্দিষ্ট কোনও উৎসবের দিন আপনার শহরে ব্যাঙ্ক খোলা আছে কি না তা জানতে স্থানীয় ব্যাঙ্কের ব্রাঞ্চে যোগাযোগ করুন।)

প্রতি বছরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আলাদা ব্যাঙ্ক হলিডে লিস্ট বা ছুটির তালিকা তৈরি করে। সেই অনুযায়ী ব্যাঙ্ক বন্ধ রাখা হয়। তবে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক উৎসব ও পরিস্থিতি অনুযায়ী এই ছুটি হয়। তাই সেই অনুযায়ী ছুটি দেওয়া হয় ব্যাঙ্কের সেই শাখায়। তাই সবাইকে ব্যাঙ্কের শাখায় আগে থেকে এই বিষয়গুলি জেনে নিতে বলা হয়।