Bank News : জুন মাস শুরু হতে হাতে রয়েছে আর ২ দিন। আগামী মাসে ব্যাঙ্কের কাজ থাকলে অবশ্যই জানতে হবে এই দিনগুলির বিষয়ে। কারণ, জুনে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays In June)। সেই ক্ষেত্রে কী করবেন আপনি ?

Continues below advertisement

কী বলছে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকারিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর ছুটির তালিকা অনুযায়ী, জুন মাসে বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।তাই হয়রানি এড়াতে ও দেখে নিন জুনের ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা। মনে রাখবেন, রাজ্যভেদে আলাদা হবে এই ছুটির তালিকা। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, সব রাজ্যের ছুটি এক হয় না। কিছু ছুটি জাতীয় স্তরে কার্যকর হলেও, অনেক ছুটি আঞ্চলিক উৎসব ও উৎসবের রীতিনীতির ওপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরের জন্য প্রযোজ্য হয়।

জুন মাসের সাপ্তাহিক ছুটির তালিকা:দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবারে সাধারণ নিয়মেই বন্ধ থাকবে।

Continues below advertisement

৭ জুন: রবিবার (সাপ্তাহিক ছুটি)

১৩ জুন: দ্বিতীয় শনিবার (দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ)

১৪ জুন: রবিবার (সাপ্তাহিক ছুটি)

২১ জুন: রবিবার (সাপ্তাহিক ছুটি)

২৭ জুন: চতুর্থ শনিবার (দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ)

২৮ জুন: রবিবার (সাপ্তাহিক ছুটি)

উৎসব ও আঞ্চলিক ছুটির তালিকা:১৫ জুন: ওয়াইএমএ ডে (YMA Day) এবং রাজা সংক্রান্তি উপলক্ষে আইজল ও ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ জুন: মহরম উপলক্ষে বিজয়ওয়াড়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ জুন: মহরম মূল ছুটি উপলক্ষে কলকাতা, নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, লখনউ, পটনা এবং শ্রীনগরের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৯ জুন: সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে শিমলাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩০ জুন: রেমনা নি উপলক্ষে আইজলে ব্যাঙ্ক ছুটি থাকবে।

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও পাবেন ডিজিটাল পরিষেবামনে রাখবেন, ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। ছুটির দিনগুলিতেও অনলাইন ও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি চালু থাকবে। আপনি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, ইউপিআই (UPI) লেনদেন এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি ঘরে বসেই টাকা লেনদেন করতে পারবেন। এছাড়া এটিএম (ATM) থেকে টাকা তোলার পরিষেবাও ২৪ ঘণ্টা সচল থাকবে। তবে চেক জমা দেওয়া, ডিডি (DD) তৈরি করা বা লোনের মতো কাজের জন্য ব্যাঙ্ক খোলার দিন দেখেই আপনাকে শাখায় যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন : PNB-তে রয়েছে ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিম, ৩ লাখ রাখলে কত পাবেন জানেন ?