Bank Holidays Next Week : আগামী সপ্তাহে যদি আপনারও ব্যাঙ্কে জরুরি কাজ থাকে, তাহলে আগে থেকেই সতর্ক হোন। কারণ ২৩-২৯ নভেম্বরের মধ্য়ে চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না। তবে দেশের সব জায়গায় ব্যাঙ্ক একসঙ্গে বন্ধ থাকবে না। 

Continues below advertisement

কোথায় কবে ছুটি ব্যাঙ্ক ?মেঘালয়ে ২৩ নভেম্বর ছুটি থাকবে। ২৪ নভেম্বর দেশের কিছু রাজ্য়ে ব্যাঙ্কে ছুটি থাকবে। বাকি ২৭ নভেম্বর কর্ণাটকে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্কে যদি চেক জমা দেওয়া, টাকা তোলা বা অন্য কোনও প্রয়োজনীয় কাজ থাকে, তাহলে আপনার শহরে ছুটির দিনগুলি দেখে নিন। নীচে ২৩ থেকে ২৯ নভেম্বরের মধ্যে কবে কবে ছুটি রয়েছে তার লিস্ট দেওয়া হল।

২৩ নভেম্বর, সোমবার: মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি। ২৪ নভেম্বর, মঙ্গলবার : গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস। রিজার্ভ ব্য়াঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, এই দিন আইজল, মুম্বই, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কোহিমা, কলকাতা, লখনউ, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা ও শ্রীনগরের মতো শহরগুলিতে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। যার অর্থ ব্যাহত হতে পারে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ , রাজস্থান, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড,ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীরের ব্যাঙ্কের পরিষেবা।  ২৮ নভেম্বর, শনিবার : সারা ভারতে চতুর্থ শনিবারের ব্যাঙ্ক ছুটি। ২৯ নভেম্বর, রবিবার: সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন।

Continues below advertisement

কীসের ভিত্তিতে তালিকারিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক তালিকা রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর আলাদা করে সারা বছরের ছুটির তালিকা ঘোষণা করে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজ গুছিয়ে রাখতে পারবেন।

তবে ব্যাঙ্ক ছুটি থাকলেও গ্রাহকদের সুবিধার্থে ATM ছাড়াও UPI অ্যাপ, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে ব্যাঙ্কে নগদ ডিপোজিট, চেক ক্লিয়ারেন্স ছাড়াও যারা পাসবুক আপডেট করতে চান, তারা এই নির্দিষ্ট দিনগুলিতে সুবিধা পাবেন না। তবে ব্যাঙ্কের শাখা খোলা না থাকলেও ডিজিটাল পরিষেবা পাবেন আপনি। সেই ক্ষেত্রে সাধারণ কাজে সমস্য়া হওয়ার কথা নয়।

আরও পড়ুন : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?