Bank Holidays Next Week : আগামী সপ্তাহে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, কারণ সাতদিনের মধ্যে ৬দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে বড় ছুটির লিস্ট রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের। তবে রাজ্য় বা শহরের উৎসব ও সাপ্তাহিক ছুটির নিরিখে দৈশের বিভি়ন্ন প্রান্তে এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। জেনে নিন, কোন কোন প্রান্তে কবে ছুটি থাকবে ব্যাঙ্কগুলি। 

Continues below advertisement

এখানে দেওয়া রইল ২১ থেকে ২৭ সেপ্টেম্বরের ছুটির তালিকা২১ সেপ্টেম্বর সোমবার : এই নির্দিষ্ট তারিখে গুয়াহাটি, কোচি, তিরুঅনন্তপুরমে শ্রীমন্ত শংকরদেবের জন্ম বার্ষিকী ও শ্রী নারায়ণ গুরুর সমাধি দিন উপলক্ষ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।২২ সেপ্টেম্বর মঙ্গলবার : কর্ম পুজোর কারণে রাঁচিতে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ সেপ্টেম্বর বুধবার : মহারাজা হরি সিংয়ের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে বন্ধে ছুটি থাকবে।২৫ সেপ্টেম্বর শুক্রবার : সিকিমের গ্যাংটকে ইন্দ্রযাত্রার শুভ মুহুর্ত উপলক্ষ্যে স্থানীয় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।২৬  সেপ্টেম্বর শনিবার : চতুর্থ শনিবার উপলক্ষ্য়ে দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। ২৭ সেপ্টেম্বর রবিবার :  রবিবার সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষ্যে দেশের সব ব্য়াঙ্কের শাখা নিয়ম অনুসারে বন্ধ থাকবে। 

রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করে এই তালিকামনে রাখবেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বছরের শুরুতেই এই ছুটির তালিকা প্রকাশ করে। এই আরবিআইয়ের ছুটির তালিকা ও রাজ্য সরকারের ছুটি অনুসারে ব্যাঙ্ককর্মীদের যা রাজ্যভেদে (Bank Holiday) আলাদা আলাদা হয়। জাতীয় ছুটির দিনগুলি ছুটি হিসাবে পালন করা হলেও আঞ্চলিক ধর্মীয় উৎসবগুলি রাজ্য নির্দিষ্ট থাকে আলাদা আলাদা নিয়ম ও রীতি অনুসারে।

Continues below advertisement

ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল পরিষেবা বন্ধ থাকবেমাসের এই মাঝামাঝি সময়ে চেক ক্লিয়ারেন্স, অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা সমাধান বা এনইএফটি / আরটিজিএসের মত কাজ বন্ধ থাকবে শাখায়। তবে অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, টাকা ট্রান্সফার, ইউপিআই পেমেন্ট, এটিএম যথাযথভাবে কাজ করবে। আপনি চাইলে ২৪ ঘণ্টা UPI পরিষেবা, অনলাইন পেমেন্ট, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে পারবেন। 

ব্যাঙ্ক ধর্মঘট হতে পারে পরের সপ্তাহে ?

দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। United Forum of Bank Unions বা UFBU-এর ঘোষণামতে, ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর ২০২৬ দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচি রয়েছে। এর ফলে ব্যাঙ্কের শাখা ও অফিসের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হতে পারে।

আরও পড়ুন : নিম্নমানের বেবি ফুড ! বিজ্ঞাপনে ভুল দাবি, নেসলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল FSSAI