Bank News: আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে দেশের অনেক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকে। জেনে নিন, আপনার শহরে আজ ব্যাঙ্ক খোলা কিনা। কী বলছে রিজার্ভ ব্যাঙ্কের ব্যাঙ্ক হলিডে লিস্ট।

Continues below advertisement

আপনি যদি শুক্রবার, ২৩শে জানুয়ারি ব্যাঙ্কের কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা করে থাকেন, তবে এটা জানা জরুরি যে আজ অনেক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই, ছুটির বিষয়ে আগে থেকে না জেনে ব্যাঙ্কের শাখায় গেলে সমস্যা হতে পারে। তাই, ব্যাঙ্কে যাওয়ার আগে আপনার শহরের পরিস্থিতি জেনে নেওয়াই ভাল।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি বছর ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করে, যেখানে বিভিন্ন রাজ্য এবং শহরের ছুটির বিবরণ থাকে। এই তালিকা অনুযায়ী, ২৩শে জানুয়ারিও কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকে। চলুন জেনে নেওয়া যাক আজ কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকছে।

Continues below advertisement

২৩ জানুয়ারি ব্যাঙ্ক ছুটিনেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী, সরস্বতী পূজা, বীর সুরেন্দ্র সাই জয়ন্তী এবং বসন্ত পঞ্চমী উপলক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৩ জানুয়ারি কিছু রাজ্যে ব্যাঙ্ক ছুটি ঘোষণা করেছে। এই  কারণে আজ অনেক জায়গায় ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে।

ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আপনি যদি এই রাজ্যগুলিতে থাকেন, তবে আজ ব্যাঙ্কে না যাওয়াই ভালো। তবে, এই তিনটি রাজ্য ছাড়া দেশের বাকি অংশে ব্যাঙ্ক যথারীতি খোলা থাকবে।

আসন্ন জানুয়ারির ছুটি২৪ জানুয়ারি, ২০২৬ তারিখে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে, কারণ এটি মাসের চতুর্থ শনিবার। ২৫ জানুয়ারি রবিবার হওয়ায় এটি একটি সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়াও, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের বেশিরভাগ শহরে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে টানা তিন দিন অনেক জায়গায় ব্যাঙ্কিংয়ের কজে প্রভাব পড়বে।

অনলাইন পরিষেবা চালু থাকবেব্যাঙ্ক বন্ধ থাকা সত্ত্বেও ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং এটিএম-এর মতো পরিষেবাগুলি চালু থাকবে। আপনি যথারীতি আর্থিক লেনদেন, বিল পরিশোধ এবং কেনাকাটা করতে পারবেন। তবে, যে কাজগুলোর জন্য ব্যাঙ্কের শাখায় যাওয়ার প্রয়োজন হয়, সেগুলো করা সম্ভব হবে না।

এই বিষয়টি জানতে হবেরিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রতি বছর ব্যাঙ্ক ছুটির একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করে। এই তালিকায় স্পষ্টভাবে উল্লেখ থাকে কোন তারিখে এবং কোন শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কোনও ধরনের অসুবিধা এড়াতে আরবিআই-এর ছুটির তালিকাটি অবশ্যই দেখে নিন। চলুন জেনে নেওয়া যাক আগামী সপ্তাহে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...