Job Cut : প্রয়ুক্তি জগতে আগেই হানা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকোপ (AI), যার ভয়াবহ ফল ভুগতে হচ্ছে কর্মীদের (Job Cut)s। মেটা (Meta), অ্যামাজন (Amazon), ওরাকল (Oracle) ছাড়াও বিপুল কর্মী ছাড়াই করেছে টেক কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নাম জুড়ছে বিবিসির (BBC Layoffs) । ২০০০ কর্মী ছাঁটাই (Job Loss) করতে পারে কোম্পানি।    

Continues below advertisement

বিবিসি করছে বড় কর্মী ছাঁটাইএবার আর্থিক সংকটের প্রভাব পড়েছে বিশ্বের অন্য়তম নাম করা সংবাদ মাধ্যম বিবিসিতে। কোম্পানি চালাতে বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC)। রিপোর্ট বলছে, আগামী সপ্তাহেই তাদের মূল সংবাদ বিভাগ থেকে বিপুল কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করতে পারে কর্তৃপক্ষ। এই বিষয়ে ইতিমধ্য়েই খবর করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’।

কী বলা হয়েছে রিপোর্টে‘ফাইন্যান্সিয়াল টাইমস’-এর রিপোর্টে বলা হয়েছে, বিবিসি বর্তমানে কয়েকশো মিলিয়ন পাউন্ড সাশ্রয় করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এই কর্মী ছাঁটাই হতে পারে তার প্রথম ধাপ। সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগকে প্রায় ১০ শতাংশ খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আগামী দিনে বিবিসি-র মোট ২০,০০০ কর্মীর মধ্যে থেকে প্রায় ২,০০০ জন চাকরি হারাতে পারেন। অন্তত তেমনই আশঙ্কা করছেন কোম্পানির কর্মীরা।

Continues below advertisement

সংবাদ বিভাগে বড় ধাক্কা, কী করবেন কর্মীরারিপোর্টে বলা হয়েছে, বিবিসি-র মোট কর্মীসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ কাজ করেন সংবাদ বিভাগে। টেলিভিশন, ওয়েবসাইট, অ্যাপ ও আঞ্চলিক পরিষেবার জন্য সংবাদ তৈরির সিংহভাগ খরচই যায় কর্মীদের বেতনে। ফলে খরচ কমাতে গিয়ে এই বিভাগেই সবচেয়ে বেশি ছাঁটাইয়ের কোপ পড়তে চলেছে। তবে কন্টেন্ট বা অন্যান্য বিভাগে কর্মীদের ছাঁটাই না করেও খরচ কমানোর কিছু বিকল্প সুযোগ রয়েছে। এই ছাঁটাইয়ের প্রভাব সরাসরি বিবিসি-র কিছু রেডিও প্রোগ্রাম এবং অন্যান্য সম্প্রচারে পড়তে পারে, যা সাধারণ দর্শকরাও টের পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিবিসি কেন এই সিদ্ধান্ত নিয়েছে ?এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন বিবিসি-র ডিরেক্টর জেনারেল ম্যাট ব্রিটেন। তিনি জানিয়েছেন, দফায় দফায় অল্প করে বাজেট না কমিয়ে, দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার কথা মাথায় রেখেই এই কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ইতিমধ্যেই প্রতিষ্ঠানে নতুন নিয়োগ ও কর্মীদের ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। কনফারেন্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ম্যানেজমেন্ট কনসালট্যান্টদের পিছনে খরচও কমানো হয়েছে।

একদিকে যখন বর্তমান পরিচালন ব্যয় কমানো হচ্ছে, অন্যদিকে বিবিসি তাদের ভবিষ্যৎ প্রজেক্ট যেমন- আইপ্লেয়ার (iPlayer) স্ট্রিমিং প্ল্যাটফর্মের উন্নতি ও ইউটিউবে নিজেদের উপস্থিতি আরও বাড়াতে বিনিয়োগ জারি রাখছে।

বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে মন্দাশুধু বিবিসি নয়, বিশ্বজুড়েই সংবাদমাধ্যমে এখন ছাঁটাইয়ের হিড়িক চলছে। গত মাসেই মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ (AP) তাদের প্রিন্ট সাংবাদিকতা কমিয়ে ভিজ্যুয়াল রিপোর্টিংয়ের দিকে জোর দিতে ২০টি পদ কমিয়ে দিয়েছে। এর আগে বছরের শুরুতে আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন বিখ্যাত সংবাদপত্র ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ তাদের কর্মী সংখ্যা এক-তৃতীয়াংশ কমিয়ে এনেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বিবিসি-র নামও।

আরও পড়ুন : ১৫ জুনের মধ্যে চাকরি যাবে ৩০,০০০ কর্মীর, এই কোম্পানি করছে ছাঁটাই