Fixed Deposit Interest : শেয়ার বাজারের অস্থিরতার ঝুঁকি নিতে না চাইলে আপনার জন্য এখন ফিক্সড ডিপোজিট (FD Interest Rates) হতে পারে সেরা অপশন। সেই ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে FD করলে কোন ব্যাঙ্ক আপনাকে দিচ্ছে সেরা অপশন। ২০,০০০ থেকে ১ লাখ টাকা FD করলে SBI, Central Bank, PNB কত শতাংশ ইন্টারেস্ট দিচ্ছে। বর্তমানে ৪৪৪ দিনের FD করলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি মোটামুটি ৬.৪৫ থেকে ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। এখানে সব বিস্তারিত বিবরণ দেওয়া হল।

Continues below advertisement

কে দিচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টবর্তমানে ৪৪৪দিনের FD-তে সবথেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৬.৭৫ শতাংশ দিচ্ছে এই ব্যাঙ্ক। এই ক্ষেত্রে আপনি ২০,০০০ টাকার FD করলে ১৬৯৭ টাকা ইন্টারেস্ট হিসাবে দেবে ব্যাঙ্ক। মেয়াদকাল শেষে আপনি পাবেন ২১,৬৯৭ টাকা। আপনি ৫০,০০০ টাকার ডিপোজিট করলে ৪২৪২ টাকা আসবে সুদ। সেই ক্ষেত্রে ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে আপনি পাবেন ৫৪,২৪২ টাকা। ১ লাখ টাকা FD করলে পাওয়া যাবে ৮৪৮৩ টাকা। মেয়াদ শেষ হাতে আসবে ১,০৮,৪৮৩ টাকা।

PNB ও IOB থেকে পাবেন কত বেশি রিটার্নএই দুটি ব্যাঙ্ক আপনাকে দেবে ৬.৬০ শতাংশ সুদ। সেই ক্ষেত্রে ২০,০০০ টাকা জমালে পাবেন ১৬৫৮ টাকা সুদ। ৪৪৪ দিন শেষে পাবেন ২১,৬৫৮ টাকা রিটার্ন। ৫০,০০০ টাকায় আসছে ৪১৪৪ টাকা সুদ। সেখানে টোটাল হচ্ছে ৫৪,১৪৪ টাকা। ১ লাখ রাখলে আসবে ৮২৮৯ টাকা। সব মিলিয়ে ৪৪৪দিনের পর আসবে ১০৮২৮৯ টাকা। 

Continues below advertisement

SBI, ব্যাঙ্ক অফ বরোদা কত টাকা দিচ্ছেএই দুই ব্যাঙ্কে ৪৪৪ দিনের জন্য় FD করলে পাবেন ৬.৪৫ শতাংশ সুদ। সেই ক্ষেত্রে ২০,০০০ টাকা দেবে ১৬১৯ টাকা সুদ। মোট আপনি পাবেন ২১,৬১৯ টাকা। ৫০,০০০ টকা রাখলে আসবে ৪০৪৭ টাকা সুদ। মোট পাবেন ৫৪,০৪৭ টাকা। ১ লাখ রাখলে হবে ১,০৮,০৯৪ টাকা। সেই ক্ষেত্রে সুদ আসছে ৮০৯৪ টাকা সুদ। তবে এই ব্যাহ্কগুলিতে বিনিয়োগের আগে অবশ্যই ফিক্সড ডিপোজিটের কারেন্ট রেট দেখে নেবেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন : সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট