Senior Citizen FD Interest : ফিক্সড ডিপোজিট (Best FD Rates) করার আগে অনেকেই আমরা ভাবিনা এই বিষয়ে। কোন ব্যাঙ্কে সুরক্ষার পাশাপাশি দেওয়া হচ্ছে সবথেকে বেশি রিটার্ন তা নিয়ে তুলনামূলক আলোচনাই করি না আমরা। তবে বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও ডিজিটাল ইন্ডিয়ার যুগে আপনি সহজেই জেনে যাবেন ব্যাঙ্কের রেট। এখানে দেওয়া রইল প্রবীণ নাগরিকদের জন্য সেরা রিটার্নের ব্যাঙ্ক। একাধারে এখানে আপনি সরকারি, বেসরকারি ছাড়াও স্মল ফিন্যান্স ব্যাঙ্কের সেরা রেট পাবেন। 

Continues below advertisement

এখানে রয়েছে স্মল সেভিংস ব্যাঙ্কের নাম, যেগুলিতে আপনি সর্বোচ্চ মেয়াদের ভিত্তিতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। নীচে এই বিষয়ে বিশদে ধারণা দেওয়া হল।

 ব্যাঙ্কের নামকতদিনের মেয়াদে রাখছেনইন্টারেস্ট রেট
Equitas Small Finance Bank৩ বছর ১ দিন৮.৫০ শতাংশ
ESAF Small Finance Bank৮০০ দিন ৮.৫০ শতাংশ
Suryoday Small Finance Bank৫ বছর৮.৫০ শতাংশ
Jana Small Finance Bank২-৩ বছর৮.৩০ শতাংশ
Ujjivan Small Finance Bank৩ বছর ১ দিন৮.৩০ শতাংশ
Shivalik Small Finance Bank২৩ মাস ১ দিন৮.২৫ শতাংশ
Utkarsh Small Finance Bank৬৬৬ দিন৮.২৫ শতাংশ

বেসরকারি ব্যাঙ্কগুলি স্মল ফিন্যান্স ব্যাঙ্কের থেকে কিছুটা কম সুদ দিয়ে থাকে প্রবীণ নাগরিকদের। তবে এটাও কিছু কম নয়। এখানে কোন বেসরকারি ব্যাঙ্ক সবথেকে বেশি সুদ দিচ্ছে দেখে নিন।

Continues below advertisement
ব্যাঙ্কের নামকতদিনের মেয়াদে রাখছেনইন্টারেস্ট রেট
Axis Bank৫ বছরের মেয়াদ৭.২৫ শতাংশ
Bandhan Bank২ বছর ৭.৯৫ শতাংশ
City Union Bank৫৫৫ দিন৭.৫০ শতাংশ
CSB Bank১৮ মাস৭.৩৫ শতাংশ
DBS Bank৪০০ দিন৭.৩৫ শতাংশ
DCB Bank২৫ মাস৮ শতাংশ
Federal Bank৪৮ মাস৭.২০ শতাংশ
HDFC Bank৩ বছর ১ দিন৭.১০ শতাংশ
ICICI Bank৩ বছর ১ দিন৬.৭৫ শতাংশ
IDFC First Bank৫০০ দিন ৭.৩৫ শতাংশ
IndusInd Bank২-৩ বছর৭.৭৫ শতাংশ
Jammu and Kashmir Bank৮৮৮ দিন৭.৫৫ শতাংশ
IDBI Bank২ বছর ৭ শতাংশ
Karnataka Bank৫৫৫ দিন ৭.৪০ শতাংশ
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক২ বছর৭.৩০ শতাংশ
Yes Bank১৮ মাস৭.৭৫ শতাংশ

এরপরও রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, যেখানে আপনি পাবেন স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক, বেসরাকরি ব্যাঙ্কের থেকেও কম সুদ। নীচে সেই সব ব্যাঙ্কের যাবতীয় বিবরণ দেওয়া হল। এগুলি প্রবীণ নাগরিকদের জন্য দেওয়া তথ্য।

ব্যাঙ্কের নামকতদিনের মেয়াদে রাখছেনইন্টারেস্ট রেট
Bank of Baroda৫৫৫ দিন৭.২৫ শতাংশ
Bank of India৩ বছর৭.৪৫ শতাংশ
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র৪০০ দিন৭.১৫ শতাংশ
কানাড়া ব্যাঙ্ক৫৫৫দিন৭.১০ শতাংশ
Central Bank of India৪৪৪ দিন ৭.২৫ শতাংশ
Indian Bank৫৫৫ দিন৭.১৫ শতাংশ
Indian Overseas Bank৪৪৪ দিন ৭.১০ শতাংশ
Punjab National Bank৪৪৪ দিন ৭.১০ শতাংশ
Punjab and Sindh Bank৬৬৬ দিন৭.৩৫ শতাংশ
State Bank of India৫-১০ বছর৭.০৫ শতাংশ
Union Bank of India৫৫৫ দিন৭.০৫ শতাংশ
   

একটা বিষয়ে মাথায় রাখতে হবে। অনেক ব্যাঙ্ক ৮০ বছরের বেশি প্রবীণ নাগরিকদের আরও কিছু ইন্টারেস্ট রেট বা সুবিধা দিয়ে থাকে। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে নিন।

আরও পড়ুন : চাকরি চলে গেলেও বাড়বে PF-এর টাকা, ৩৫ বছরের ১০ লাখ ৫০ বছরে কত হবে ?