Best Mutual Fund : বেশি লাভের আশায় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে (Small Cap Funds) বিনিয়োগ (Investments) করে ক্ষতির মুখে পড়েছেন অনেকেই। লাভ হওয়া তো দূর, ৫ বছরে বিনিয়োগের টাকাটাই কমে গিয়েছে অনেকের। জেনে নিন, কোন ৫ ফান্ড দিয়েছে সব থেকে বেশি রিটার্ন।

Continues below advertisement

স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট করলে বেশি লাভমিউচুয়াল ফান্ডে এখন অনেকেই স্মল ক্যাপে বিনিয়োগ করেন। মনে রাখবেন, এই ধরনের ফান্ডে বিনিয়োগ করা সবথেকে বেশি ঝুঁকির। কারণ এই ফান্ডগুলি মূলত, ১০০০ কোটির কম মূলধন যুক্ত কোম্পানিতে বিনিয়োগ করে। ফলে সেগুলির যেমন বৃদ্ধির সম্ভাবনা বেশি, তেমন দেউলিয়া হওয়ার ঝুঁকিও তাকে। তাই কম মেয়াদে স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করলে আপনার টাকা ডুবতে পারে। তবে দীর্ঘ মেয়াদে এই ধরনের ফান্ড স্থিতিশীল বেশি রিটার্ন দেয়। 

গত ৫ বছরে কোন স্মলক্যাপ ফান্ড দিয়েছে বেশি রিটার্ন১ এই তালিকায় সবার ওপরে রয়েছে  Invesco India Smallcap Fund২ দ্বিতীয় তালিকায় রয়েছে ব্যাঙ্ক Bank of India Small Cap Fund৩ তৃতীয় স্থানে রয়েছে Quant Small Cap Fund৪ এরপরই রয়েছে Bandhan Small Cap Fund৫ Nippon India Small Cap Fund রয়েছে ৫ নম্বরে

Continues below advertisement

(সূত্র- ACE MF (Analytic, Compiling, and Evaluating Mutual Fund) 

কোন ফান্ড CAGR-এর ভিত্তিতে কত রিটার্ন দিয়েছে

কে কত নম্বরেস্মল ক্যাপ ফান্ডের নামCAGR (%)
১Invesco India Smallcap Fund২০.৬২
২Bank of India Small Cap Fund২০.৫৬
৩Bandhan Small Cap Fund২০.২৫
৪Quant Small Cap Fund২০.০৯
৫ITI Small Cap Fund / Nippon India Small Cap Fund১৯.৫৩ / ১৯.২৯

(সূত্র - ACE MF (Analytic, Compiling, and Evaluating Mutual Fund) ৯ সেপ্টেম্বর,২০২৬ পর্যন্ত পাওয়া তথ্য)

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় , কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পেতে গিয়ে এই ভুল করছেন ? FD করার আগে এই ৫ বিষয় মাথায় রাখুন