BSNL Rs 1 Offer : এই সুযোগ আর পাবেন তো ? ৮০তম স্বাধানীতা দিবস উপলক্ষ্যে দারুণ অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL। যেখানে আপনি পাচ্ছেন মাত্র ১ টাকায় মোবাইল সিম। সঙ্গে থাকছে প্রায় সারা মাসের ডেটা, যত খুশি কলের সুবিধা। কতদিন মেয়াদ, কী কী সুবিধা পাবেন এই ফ্রিডম প্ল্যানে, জেনে নিন এখানে।

Continues below advertisement

কারা পাবেন এই সুবিধা, কতদিন পর্যন্তমনে রাখবেন, এই ফ্রিডম মোবাইল রিচার্জ প্ল্য়ানের সুবিধা আপনি ৩০ অগাস্ট পর্যন্ত পাবেন। এরপর আর এই সুবিধা আপনাকে দেবে না কোম্পানি। মনে রাখবেন, এর থেকে ১ টাকায় নতুন গ্রাহকরাই নয়া সিম কার্ড পাবেন। রবিবার রাষ্ট্রায়ত্ত কোম্পানি এই রিচার্জ প্ল্যানের বিষয়ে ঘোষণা করেছে। তবে এই সুবিধা নিতে গেলে তারিখটা অবশ্যই মনে রাখতে হবে। 

কী কী সুবিধা পাবেন এই প্ল্যানেএই ১ টাকার ফ্রিডম প্ল্যানে গ্রাহকরা পাবেন দিনে ১ জিবি করে ডেটা। সঙ্গে থাকছে ২৪ দিন পর্যন্ত যতখুশি কলের বেনিফিট। এখানেই শেষ নয়, এ ছাড়াও থাকছে দিনে ১০০টি করে SMS-এর সুবিধা।  

Continues below advertisement

কীভাবে এই অফারের সুবিধা নিতে পারবেন আপনিআপনি BSNL কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে এই নতুন সিমে নিতে পারবেন। এই অফার যাদের কাছে এখন BSNL রয়েছে তারাও কি পাবেন ? যেহেতু এই অফারটি কেবল নতুন গ্রাহকদের জন্যই দেওয়া হচ্ছে, তাই এতে যাদের বর্তমানে BSNL প্ল্যান রয়েছে তাদের বিষয়টি জেনে নিতে হবে। 

তবে এটা প্রথমবার নয়এটাই BSNL-এর প্রথম ফ্রিডম প্ল্যান নয়। এর আগেও এই ধরনের ১ টাকায় সিম দেওয়ার ফ্রিডম প্ল্যান এনেছিল কোম্পানি। মূলত, নতুন গ্রাহক ধরতেই এই লোভনীয় অফার দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত কোম্পানির তরফে। চলতি বছরের এপ্রিলেই এই প্ল্যান এনেছিল BSNL । ২০২৫ সালের অক্টোবরে এই ধরনের অফার দিয়েছিল কোম্পানি। 

এছাড়াও ফের ধামাকা প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। অন্যান্য কোম্পানির তুলনায় অপেক্ষাকৃত অনেক কমে পাবেন এই প্ল্যান। নতুন এই মোবাইল রিচার্জে আপনি দিনে পাবেন ৩ জিবি করে ডেটা। আরও কী কী আছে জানেন ?

আপনার কাছে রয়েছে BSNL-এর সিমআপনিও যদি BSNL-এর গ্রাহক হন, তাহলে সবথেকে সস্তায় বেশি সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। কারণ রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি নিয়ে এসেছে ২৯৯ টাকার নতুন প্ল্যান। যেখানে আনলিমিটেড কলের পাশাপাশি আপনি পাবেন ফ্রি SMS-এর সুবিধা। সঙ্গে রয়েছে বিপুল ডেটার সম্ভার।

 আরও পড়ুন : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?