BSNL Recharge Plan : ফের মোবাইল রিচার্জ প্ল্যানে (Mobile Recharge Plan) চমক দিল BSNL । এবার রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি দিচ্ছে দারুণ অফার। নতুন গ্রাহকদের জন্য ১ টাকায় সিম দিচ্ছে কোম্পানি। এই ট্য়ারিফে পাবেন এক টাকার ফ্রিডম প্ল্যান (₹1 Freedom Plan)। তবে কেবল নতুন গ্রাহকদের জন্যই এই অফার দেওয়া হবে।
সকলকে অবাক করে দিয়েছে BSNL-এই প্ল্যানবেসরকারি কোম্পানি যখন ট্যারিফের রেট বাড়াচ্ছে, তখন এই প্ল্য়ান এনে সবাইকে অবাক করে দিয়েছে BSNL । মাত্র এক টাকায় সিমের সঙ্গে রিচার্জ প্ল্যান, তাও আবার দিনে ২ জিবি ডেটা, যত খুশি কলের সুবিধা। এখানেই শেষ নয়, আপনি পাবেন ৩০ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যান আনার পর থেকেই সবার চর্চার কেন্দ্রে রয়েছে সরকারি কোম্পানির এই অফার।
সবথেকে সস্তা সিম প্ল্যান পাবেন এখানেকেবল নতুন গ্রাহকদের জন্যই এই ১ টাকার প্ল্য়ান এনেছে BSNL । অন্যান্য সুবিধার পাশাপাশি এতে আপনি দিনে পাবেন ১০০টি SMS করার পরিষেবা। যা আপনার প্রত্য়েক দিনের ব্যবহারের জন্য দারুণ কার্যকরী হতে পারে।
এই প্ল্যান পেতে কী করতে হবেতবে অনলাইনে এই প্ল্যান আপনি পাবেন না। এই সিম কার্ড পেতে আপনাকে সরাসরি কাছের BSNL সার্ভিস সেন্টার বা অথরাইজড স্টোরে যেতে হবে। এই সিম কেনার জন্য অবশ্যই আপনাকে অবশ্যই KYC জমা দিততে হবে। অন্যথায় আপনি পাবেন না এই প্ল্যানের সুবিধা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে এই অফার। তাই দেরি করলে হাতছাড়া হবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির এই সুযোগ।
১ মাস হয়ে গেলে কী করবেনআপনার ৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর, পরিষেবাটি চালু রাখতে আপনাকে রিচার্জ করতে হবে। এর জন্য BSNL বেশ কিছু সাশ্রয়ী প্ল্যান নিয়ে এসেছে। ১৫৩ টাকার একটি রিচার্জে আপনি ২৪ দিনের জন্য প্রতিদিন ১ জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন। যাদের আরও বেশি ডেটার প্রয়োজন, তাদের জন্য ৫৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে, যা ৭০ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা দিয়ে থাকে। আপনি চাইলে ২৭৯৯ টাকার বার্ষিক প্ল্যানটিতে ৩৬৫ দিনের জন্য ৩ জিবি ডেটা ও কলিংয়ের সুবিধা পাবেন।
এছাড়াও BSNL দিচ্ছে সাশ্রয়ী মূল্যে OTT প্যাকবিনোদনের জন্য BSNL দিচ্ছে ৪৯৯ টাকায় দারুণ OTT প্যাক । এই এক প্য়াকে পাবেন জনপ্রিয় OTT প্লাটফর্মগুলি দেখার সুবিধা। তাই যারা কম খরচে নতুন SIM পেতে চান, তাদের জন্য '১ টাকার ফ্রিডম প্ল্যান' একটি চমৎকার সুযোগ।
