Social Media Apps : সোশ্য়াল মিডিয়ায় অ্য়াপ বলতেই মাথায় আসে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), ইউটিউবের (YouTube) মতো প্লাটফর্ম। যেখানে কনটেন্ট দিয়ে টাকা রোজগারের (Monetization) সুযোগ পান আপনি। তবে এখন কম খাটনি করেও বিপুল অর্থ উপার্জনের সুয়োগ দিচ্ছে আরও অনেক অ্য়াপ। জেনে নিন, কোন অ্য়াপগুলিতে আপনি পাবেন মানিটাইজেশনের সুবিধা। সবথেকে বড় বিষয়, এখানে ওই তিন অ্যাপের মতো ভিড় না থাকায় রয়েছে অনেক টাকা পেতে পারেন।
কেন এই নতুন প্রজন্মের প্লাটফর্মগুলির জনপ্রিয়তা বাড়ছেসোশ্যাল মিডিয়ার বড় প্লাটফর্মগুলিতে এখন ক্রিয়েটরদের সংখ্যা অনেক বেশি। যেকারণে নতুন প্লাটফর্মে থাকছে টাকা রোজগারের বেশি সুযোগ। এখানে নিজেদের আলাদা করে তুলে ধরা অনেক বেশি সহজ হয়। তবে এরই মধ্য়ে এই প্লাটফর্মগুলিতেও ভিড় বাড়তে শুরু করেছে। ক্রিয়েটরদের আকৃষ্ট করতে মানিটাইজেশন ছাড়াও বোনাস, রিওয়ার্ডের ব্যবস্থা করছে প্লাটফর্মগুলি। যার ফলে এই প্লাটফর্মগুলির জনপ্রিয়তা বাড়ছে। নীচে দেওয়া হল এই প্লাটফর্মগুলির নাম।
শেয়ারচ্য়াটএই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি ভারতের বিভিন্ন ভাষার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি এখানে সহজেই বিভিন্ন ভাষায় কনটেন্ট তৈরি করে সবার নজর কাড়তে পারবেন। এর মধ্য়ে হিন্দি, ভোজপুরি, তামিলের মতো ভাষায় কনটেন্ট তৈরি করার সুবিধা রয়েছে। এখানে রিওয়ার্ড প্রোগ্রাম ও ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে আপনি টাকা রোজগারের সুযোগ পাবেন।
টেলিগ্রামবর্তমানে টেলিগ্রাম আর কোনও মেসেজিং অ্য়াপে থমকে নেই। এখন ক্রিয়েটররা এতে চ্যানেল,গ্রুপ তৈরি করে লক্ষাধিক লোকের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। এখানে আপনি পেইড সাবসক্রিপশন, অ্য়াফিলিয়েট মার্কেটিং ও প্রমোশনের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।
স্ন্যাপচ্য়াটএই অ্য়াপের স্পটলাইট ফিচার ক্রিয়েটরদের ভাইরাল কনটেন্টের জন্য টাকা দেয়। আপনার ভিডিয়ো যদি স্ন্য়াপচ্য়াটে ট্রেন্ড করে তবে এর থেকে আপনি সরাসরি রিওয়ার্ড পাবেন মোজ অ্য়ান্ড জোশভারতে তৈরি এই শর্ট ভিডিয়ো অ্যাপ বর্তমানে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। Moj অ্য়ান্ড Josh-এর মতো প্ল্যাটফর্মগুলিতে ভিডিও দিয়ে নির্মাতারা 'ব্র্যান্ড ডিল', 'লাইভ সেশন' ও 'ইন-অ্যাপ রিওয়ার্ড'-এর মাধ্যমে টাকা রোজগার করতে পারেন। যেহেতু এই প্ল্যাটফর্মগুলি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে, তাই নতুন ব্যবহারকারীদের জন্য এখানে অর্থ উপার্জনের বেশ ভালো সুযোগ রয়েছে।
এই প্লাটফর্মগুলি থেকে টাকা পাওয়ার জন্য় কী করতে হবে এই নতুন প্ল্যাটফর্মগুলিতে সফল হতে গেলে আপনাকে ইউনিক ও রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে। বর্তমান ট্রেন্ড বুঝে দর্শকদের মনমতো কনটেন্ট সঠিক সময়ে পোস্ট করাটাই খুব গুরুত্বপূর্ণ।
