BSNL Recharge Offer : ফের মোবাইল রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Plan) জগতে বড় ধামাকা অফার নিয়ে এল বিএসএনএল (BSNL)। বেসরকারি টেলিকম সংস্থার (Telecom Company) ভিড়ে এই রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনেছে দুর্দান্ত অফার। জেনে নিন, ঠিক কী কী সুবিধা দিচ্ছে BSNL ।
কারা পাবে এই সুবিধাফের একবার বাজারে বড়সড় ধামাকা করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। নতুন গ্রাহকদের নিজেদের নেটওয়ার্কে টানতে একটি অত্যন্ত আকর্ষণীয় ও সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে কোম্পানি। এই বিশেষ অফারটির নাম দেওয়া হয়েছে "ফ্রিডম অফার" (Freedom Offer)।
কত টাকায় কী সুবিধারাষ্ট্রায়ত্ত কোম্পানি মাত্র ৫১ টাকার এই প্ল্যানে গ্রাহকদের ডেটা ও কলিংয়ের পাশাপাশি বিনামূল্যে নতুন সিম কার্ড দিচ্ছে। তবে মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই দিচ্ছে কোম্পানি। পুরনো গ্রাহকরা পাবেন না এই সুবিধা।
BSNL-এর ৫১ টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে ?প্রতিদিন হাই-স্পিড ডেটা: এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB করে উচ্চগতির ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।
আনলিমিটেড কলিং: পাশাপাশি আপনি যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাবেন এই প্ল্যানে।
দৈনিক ১০০ SMS: এ ছাড়াও ইন্টারনেট ও কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS পাঠানোর সুবিধাও দেওয়া হচ্ছে এই প্ল্যানে।
ফ্রি সিম কার্ড : এই অফারের সবচেয়ে বড় আকর্ষণ হল, নতুন গ্রাহকদের সিম কার্ডের জন্য আলাদা করে কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে মিলবে BSNL-এর নতুন সিম।
এই প্ল্যানে কত দিনের মেয়াদ পাবেন আপনি ?BSNL-এর এই নতুন ৫১ টাকার প্ল্যানটির বৈধতা বা ভ্যালিডিটি হল ২৮ দিন। অর্থাৎ, মাত্র ৫১ টাকা খরচ করেই গ্রাহকরা প্রায় পুরো এক মাস জুড়ে আনলিমিটেড কলিং এবং প্রচুর ডেটার সুবিধা উপভোগ করতে পারবেন। যারা নতুন একটি মোবাইল কানেকশন নেওয়ার কথা ভাবছেন, তাদের পকেটের কথা চিন্তা করলে এটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
কতদিন চলবে এই অফার, কীভাবে পাবেন ?কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি সীমিত সময়ের অফার।এই বিশেষ অফারটি ২২ মে, ২০২৬ থেকে শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন, ২০২৬ পর্যন্ত চালু থাকবে। আপনি যদি এই অফারের সুবিধা নিতে চান, তবে আপনার কাছাকাছি কোনো BSNL কাস্টমার সার্ভিস সেন্টার (CSC) অথবা অনুমোদিত রিটেল স্টোরে গিয়ে এই নতুন কানেকশনটি সংগ্রহ করতে পারেন।
আরও পড়ুন : BSNL দিচ্ছে দিনে ২.৫ জিবি ডেটা, যত খুশি কলিং, কত টাকায় জানেন ?
