BSNL Offer : বেসরকারি টেলিকম কোম্পানির (Telecom Company) ভিড়ে প্রতিযোগিতায় একের পর এক দারুণ প্ল্যান আনছে BSNL। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি সম্প্রতি দুরন্ত এক রিচার্জ প্ল্যান (Mobile Recharge Plan) নিয়ে এসেছে। যেখানে ফ্রি সিমের (Free Sim) সঙ্গে থাকছে যত খুশি কলিংয়ের সুবিধা (Unlimited Calling) । সবথেকে বড় বিষয়, মাত্র ৫১ টাকায় পাওয়া যাবে এই প্ল্যান(BSNL Smart Start Plan)। জেনে নিন, আরও কী কী এতে সুবিধা পাবেন আপনি। 

Continues below advertisement

৫১ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে ?রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL-এর এই বিশেষ অফারে গ্রাহকদের জন্য থাকছে দারুণ সব বেনিফিট

১ আনলিমিটেড কলিং পাবেন : এতে আপনি দেশের যেকোনও নেটওয়ার্কে পুরো বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল (Local + STD) করার সুবিধা পাবেন।

Continues below advertisement

২ দিনে ২ জিবি ডেটা : প্রতিদিন 2GB করে উচ্চগতির ডেটা। অর্থাৎ ২৮ দিনের মেয়াদে মোট ৫৬GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

৩ বিনামূল্যে SMS : এই প্ল্যানে প্রতিদিন আপনি ১০০টি করে লোকাল ও ন্যাশনাল SMS পাঠানোর সুবিধা।

৪ বিনামূল্যে সিম কার্ড পাবেন : BSNL-এর এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল, নতুন গ্রাহকদের কোনও অতিরিক্ত টাকা ছাড়াই বিনামূল্যে একটি নতুন BSNL SIM কার্ড দেওয়া হচ্ছে।

৫ ভ্যালিডিটি কত দিনের : BSNL এই প্ল্যানে সব সুবিধা পাবেন পুরো ২৮ দিন।

কাদের জন্য এই প্ল্যান এনেছে BSNLতবে BSNL-এর এই অফারটি কেবল নতুন গ্রাহকরাই পাবেন। যারা নতুন BSNL কানেকশন নিচ্ছেন কিংবা অন্য অপারেটর থেকে BSNL-এ নম্বর পোর্ট (MNP) করছেন, তারাই কেবল এই সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে বর্তমান BSNL গ্রাহকরা এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন না।

কোথায় পাবেন এই অফার, অনলাইনে পাবেন ?আপনি চাইলেও অনলাইনে এই অফারটি পাবেন না। BSNL-এর এই সুযোগের সুবিধা নিতে হলে গ্রাহকদের সরাসরি তাঁদের কাছের BSNL কাস্টমার সার্ভিস সেন্টার (CSC) অথবা কোম্পানির অনুমোদিত রিটেলার বা এজেন্টের কাছে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় KYC নথিপত্র (যেমন আধার কার্ড ও ছবি) জমা দিয়ে মাত্র ৫১ টাকা দিলেই পাওয়া যাবে ফ্রি সিমসহ এই ধামাকা রিচার্জ। সেই ক্ষেত্রে একাধিক বেসরকারি সংস্থাও আপনার এই প্ল্যানের সঙ্গে প্রতিযোগিতায় পেড়ে ওঠা কঠিন। 

আরও পড়ুন : SMS অ্যালার্টের জন্য় চার্জ কাটতে পারবে না ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক নিল বড় সিদ্ধান্ত