Traffic Rules : বাইক চালালে হেলমেট (Helmet Wearing Tips) বাধ্যতামূলক, এই বিষয়ে প্রায় সকলেই জানেন। যদিও বেশিরভাগ বাইকারই জানেন না হেলমেট পরার আসল নিয়ম কী ? এই ট্রাফিক রুল না মানলেই জরিমানা হতে পারে আপনার। ১০০০ টাকা পর্যন্ত হতে পারে ফাইন।

Continues below advertisement

মোটর ভেহিকেলস অ্যাক্টে কী বলা রয়েছেসাধারণত রাস্তায় বাইক চালানোর সময় জীবনের স্বার্থে আমরা হেলমেট পরে থাকি। এটাই আমাদের রক্ষাকবচ। তবে ট্রাফিকে হেলমেট পরা সত্ত্বেও জরিমানার মুখে পড়তে পারেন আপনি। বিষয়েটা শুনতে আপনাকে রহতবাক করতে পারে, কিন্তু এটাই বাস্তব। সঠিকভাবে হেলমেট না পরলে এই জরিমানা হতে পারে আপনার। সেই ক্ষেত্রে মানতে হবে কিছু নির্দিষ্ট নিয়ম। 

হেলমেট সম্পর্কে এই চারটি নিয়ম অবশ্যই জেনে রাখুন.. ১ আপনার হেলমেটে 'ISI' মার্ক থাকতেই হবেআমরা অনেকেই সুন্দর দেখতে হেলমেটের দিকে ঝুঁকি। অনেকে আবার মুখে সঙ্গে মানানসই হেলমেট খোঁজেন। আসলে বাজার থেকে নামী ব্র্যান্ডের হেলমেট কিনলেও আপনি ট্রাফিক আইন এড়াতে পারবেন না। আপনাকে বাধ্য়তামূলকভাবে ISI (Indian Standards Institution) মার্কওয়ালা হেলমেটই কিনতে হবে। 

Continues below advertisement

এই বিষয়টা আপনাকে জানতেই হবে। সরকারি নিয়ম অনুসারে, বিআইএস (BIS) সার্টিফাইড বা আইএসআই মার্ক ছাড়া হেলমেট পরা আইনত অপরাধ। হাফ-হেলমেট বা সস্তা ও নিম্নমানের হেলমেট পরে বাইক চালালে পুলিশ আপনার চালান কাটতে পারে।

২ হেলমেটের স্ট্র্যাপ না বাঁধলে বড় জরিমানাঅনেক ক্ষেত্রে দেখা যায়, বাইকার হেলমেট পরলেও স্ট্র্যাপ বা ফিতেটা বাঁধেন না। ট্রাফিক আইন অনুযায়ী, আপনি এই কাজ করলে বড় জরিমানার মুখে পড়তে পারেন। হেলমেটের লক বা স্ট্র্যাপ না বাঁধা আর হেলমেট না পরা, ট্রাফিক আইনের চোখে দুই সমান। সুরক্ষার ক্ষেত্রে কোনও কারণে স্ট্র্যাপ না বাঁধা থাকলে হেলমেট খুলে যেতে পারে। সেই কারণে একবার রাস্তায় পড়ে গেলে বড় দুর্ঘটনা নিশ্চিত। তাই হেলমেটের ফিতে না বাঁধলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

৩ সহযাত্রী হেলমেট না পরলেও রাইডারের ফাইন হবে মোটরসাইকেলের চালক হেলমেট পরেছেন কিন্তু পেছনে বসা সহযাত্রীর মাথায় হেলমেট নেই, এমনটা হলে কিন্তু জরিমানা চালককেই দিতে হবে। আইন অনুযায়ী, টু-হুইলারে থাকা দুজন আরোহীর মাথাতেই হেলমেট থাকা বাধ্যতামূলক।

৪ সামনের ভাইজর ভাঙা হলে অনেকে হেলমেট পরলেও ভাইজর ভাঙা থাকতে পারে। ভাইজর হল হলেমেটের সামনের অংশ। এই প্রোটেকশন না থাকলে বা ভাইজার ভাঙা হলে ট্রাফিক আইনের মুখোমুখি হতে পারেন আপনি। এখানেই শেষ নয়, ভাইজরে স্ক্র্যাচ পড়ে নোংরা হয়ে থাকলে বা সেটি যদি ঠিকমতো বন্ধ না হয়, তবে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। 

আরও পড়ুন : ৬ লাখে মাইক্রো এসইউভি আনছে মারুতি, এবার চিন্তা বাড়বে টাটা পাঞ্চের !