BSNL Broadband : বেসরকারি কোম্পানির ভিড়ে এবার দুরন্ত এক প্ল্যান (BSNL Rural Entry Plan)। নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL। গ্রামীণ ভারতকে জুড়তে এই ব্রডব্য়ান্ড প্ল্যান (BSNL High Speed Broadband) নিয়ে এসেছে কোম্পানি। যেখানে আপনি পাবেন হাই স্পিড ইন্টারনেটের (Internet Service) পাশাপাশি আরও অনেক সুবিধা। জেনে নিন, ঠিক কী কী পাওয়া যাবে ভারত নেট প্রোগ্রামের (BharatNet Program) আওতায়।

Continues below advertisement

কত টাকার প্ল্যান এনেছে কোম্পানি

সারা ভারতের ডিজিটাল ব্যবধান দূর করতে এই ব্রডব্যান্ড প্ল্যান এনেছে কোম্পানি। গ্রামীণ ভারতকে জুড়তে সস্তায় হাই-স্পিড ইন্টারনেট পৌঁছে দিচ্ছে BSNL । সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কেন্দ্রীয় সরকারের ‘সংশোধিত ভারতনেট কর্মসূচি’ (Amended BharatNet Program)-র অধীনে বিএসএনএল নিয়ে এসেছে এই  সাশ্রয়ী প্ল্যান। এর নাম ‘রুরাল ফাইবার এন্ট্রি প্ল্যান’। এই প্ল্যানের মাধ্যমে শহরের মতো প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাবে হাই-স্পিড ব্রডব্যান্ড কানেকশন। মাত্র ২৫৯ টাকা দিলেই পাওয়া যাবে এই ব্রডব্য়ান্ড কানেকশন।

Continues below advertisement

২৫৯ টাকার প্ল্যানে কী কী থাকছে ?

১  BSNL-এর এই নতুন প্ল্যানে গ্রামীণ এলাকায় পাওয়া যাবে হাই-স্পিড ডেটা। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 25 Mbps পর্যন্ত স্পিড। মাসে 700 GB হাই-স্পিড ডেটা ব্যবহার করা যাবে।

২ আপনিও পাবেন আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা। তবে একটা বিষয় এই ক্ষেত্রে মনে রাখতে হবে। ৭০০ জিবি-র কোটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না। সেক্ষেত্রে 2 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।

৩ এতে আপনি পাবেন ফ্রি ভয়েস কলিং । সাশ্রয়ী এই প্ল্যানে আপনি পাবেন, দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি (STD) কল করার সুবিধা।

৪ এই ব্রডব্যান্ড কানেকশনের জন্য আপনার আলাদা করে ইনস্টলেশন চার্জ দিতে হবে না। বিনামূল্যে পাওয়া যাবে এই ইনস্টলেশনের সুবিধা। ওয়াই-ফাই রাউটার বা ওএনটি (ONT/Modem) সেটআপ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।

৫ সবথেকে বড় বিষয়,এতে রয়েছে বিনামূল্যে ওটিটি (OTT)  বিনোদনের সুবিধা। বিএসএনএল-এর নিজস্ব Waves OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে এই প্ল্যানের সঙ্গে।

BSNL কেন নিয়েছে এই উদ্যোগসম্প্রতি BSNL দেশে ব্লক স্তর থেকে গ্রাম পঞ্চায়েত ও নন-জিপি গ্রামগুলিতে অপটিক্যাল ফাইবার কেবল বিছানোর কাজ করছে । গ্রামীণ ভারতকে জুড়তেই এই কাজ করছে কোম্পানি। রাষ্ট্রায়ত্ত কোম্পানি ২৫৯ টাকার এই সস্তা প্ল্যানে উপকৃত হবে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা। অনলাইনে পড়াশোনা, ছোট ব্যবসায়ী, ওয়ার্ক ফ্রম হোম করা কর্মী  ই-গভর্নেন্স বা টেলিমেডিসিনের সুবিধা পেতে দারুণভাবে সাহায্য করবে এই প্ল্যান।

 কানেকশন কোথায় পাবেন  ?রাষ্ট্রায়ত্ত কোম্পানির তরফে জানানো হয়েছে, স্থানীয় গ্রামীণ যুবক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত 'ভারতনেট উদ্যমী' (BharatNet Udyami) পার্টনারদের মাধ্যমে সরাসরি গ্রামে বসেই এই কানেকশন নেওয়া ও দ্রুত টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন : BSNL আনল দুর্দান্ত অফার, ১৯৯ টাকায় দিনে ২GB ডেটা, যত খুশি কলিং, জিও-এয়ারটেল দেয় কী প্ল্যান ?