8th Pay Commission : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর। রিপোর্ট বলছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) এখন শুধু সময়ের অপেক্ষা। সেই ক্ষেত্রে আপনার হাতে প্রতি মাসে কত বেশি টাকা (Salary News) আসবে। এখানে দেওয়া হল হিসেব।
কোথায় প্রকাশিত হয়েছে এই রিপোর্টসম্প্রতি এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ব্যাঙ্ক বাজারে। সংস্থার সিইও আদিল শেঠি জানিয়েছেন, আগামী দিনে ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার বেতনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। যা পুরোপুরি সূত্রের ওপর নির্ভর করে। এখানে যেমন কর্মীরা ১২ মাসের কনজুমার প্রাইস ইনডেক্সের গড় ডিএ হিসাবে পাবে। শেঠির মতে, ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে ডিএ।
কত টাকা মাসে বেশি হাতে পাবেন আপনিএই বিষয়ে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার বেসিক পে যদি ১৮,০০০ টাকা হয় তাহলে ৩৬০ টাকা থেকে ৫৪০ টাকা পর্যন্ত বাড়তে পারে আপনার। একইভাবে বেসিক পে ২৯,২০০ টাকা হলে ৫৭৪ থেকে ৮৭৬ টাকা হাতে বেশি পেতে পারেন কর্মী। বেশি বেতনের কর্মীদের ক্ষেত্রে বিষয়টি আরও অনেক বেশি। কারও যদিও বেসিক পে ৫৬,১০০ টাকা হয় তাহলে বেতনে বৃদ্ধির পরিমাণ ১১০০ টাকা হতে পারে। সিনিয়র পর্যায়ে কারও বেসিক পে ২.৫ লাখ টাকা হলে সে ৫০০০ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারেন। মনে রাখতে হবে, এখানে কর্মীদের কাজের পারফরম্যান্স কোনও বিচার্য বিষয় নয়। আপনি মাসে-মাসে এই বৃদ্ধির মাধ্যমে বছরে একটি বিপুল টাকা পেতে পারেন।
কেন এবার ডিএ নিয়ে ঘোষণায় দেরি হচ্ছেমার্চে ডিএ-র বিষয়ে ঘোষণা করেছিল সরকার। তবে আগের মতো এবার ডিএ পেতে দেরি হচ্ছে। এতে অবশ্য় অষ্টম বেতন কমিশনের দিকে আঙুল তুলছেন কর্মীরা। সরকার ইতিমধ্যেই এই বেতন কমিশন কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই পে প্যাকেজ সংক্রান্ত পরামর্শের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে। যা অষ্টম বেতন কমশিনের কাছে যাবে। এরপরই তার খসড়া সুপারিশপত্র তৈরি করে পাঠানো হবে অর্থমন্ত্রক। একবার সরকার অনুমতি দিলেই তা বাস্তবায়িত হয়ে যাবে।
দেরির জন্য কি কোনও টাকা হারাতে হবে
মনে রাখবেন, ডিএ ঘোষণায় এই দেরির জন্য আপনার বেতনে কোনও প্রভাব পড়বে না। কারণ, এক বার ডিএ কার্যকর হলে, তা ১ জানুয়ারি ২০২৬-এর তারিখ ধরেই বাস্তবায়িত হবে। মনে করা হচ্ছে এপ্রিলের মধ্যেই হয়ে যাবে সব ঘোষণা। সেই ক্ষেত্রে জানাুয়ারি থেকে চালু হওয়া ডিএ এরিয়ার বা বকেয়া হিসাবে পাবেন আপনি।
