8th Pay Commission : গত মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন হোল্ডারদের জন্য সুখবর দিয়েছে সরকার। ২ শতাংশ বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ (DA Hike)। সেই অনুয়ায়ী ৫৮ শতাংশ থেকে ডিএ বেড়ে দাঁড়াল ৬০ শতাংশ। জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর করেছে সরকার। তবে এবার শোনা যাচ্ছে, দেশের বর্তমানে মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে ডিএ-র পরিমাণ বাড়াতে পারে সরকার। অষ্টম বেতন কমিশনে ন্যূনতম বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট ছাড়াও এই নিয়ে হয়েছে আলোচনা।
কী কারণে এই ডিএ দেওয়া হয় সরকারি কর্মীদেরআসলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল্যবৃদ্ধির কোপ থেকে বাঁচাতে আর্থিক সাহায্য় দিয়ে থাকে সরকার। এই ক্ষেত্রে কর্মীদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ দেওয়া হয়ে থাকে। যাকে মহার্ঘ বাতা বা ডিএ বলে। নিত্য়দিনের জীবনযাত্রার মানের সঙ্গে সামঞ্জস্য় বজায় রাখতেই দেওয়া হয়ে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ। বছরে দু-বার All-India Consumer Price Index (AICPI)-এর ওপর ভিত্তি করে এই টাকা দেওয়া হয়। সাধারণত, মার্চ বা অক্টোবরে এই ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়। যা কার্য়কর হয় জানুয়ারি ও জুলাই মাস থেকে।
কীসের ভিত্তিতে ২ শতাংশ ডিএ দেওয়া হয়েছিল সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ওপর ভিত্তি করে ১২ মাসের গড় নেওয়া হয়। এর আওতায়, ২০২১ সাল থেকে এ পর্যন্ত মোট ১০ বার ডিএ বৃদ্ধি ঘটেছে। যার মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি ছিল ২০২১ সালের জুলাই মাসে, যা ছিল ১১%। সর্বশেষ দুটি বৃদ্ধি যথাক্রমে ২% এবং ৩% হারে হয়েছে, যা ২০২৫ সালের জানুয়ারি ও জুলাই মাসে কার্যকর হয়েছে।
কেন বলা হচ্ছে পরবর্তী ডিএ হবে ৩ শতাংশবর্তমানে অষ্টম বেতন কমিশনের (8th CPC) আওতায় সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক’ (AICPI-IW)-এর তথ্যের ওপর ভিত্তি করে কিছু কর্মী ধারণা করছেন যে, পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি মূল বেতনের ৩ শতাংশ হারে হতে পারে। গত মার্চ মাসে শিল্প খাতের উপভোক্তা মূল্য সূচক (CPI) ০.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪৯.১-এ পৌঁছেছে। এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তবে মহার্ঘ ভাতার হার মূল বেতনের ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এই উপভোক্তা মূল্য সূচক (CPI) প্রতি মাসে খুচরো মূল্যবৃদ্ধির ওপর ধরে করা হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের পণ্য় ও পরিষেবা গ্রহণের বৃদ্ধির বা পতনের ওপর নির্ভর করে এই সূচক।
আরও পড়ুন : আধার কার্ড নিয়ে বড় খবর ! সরকার বাধ্য হল এবার মুখ খুলতে..
