UAN New Rules : আপনার সঙ্গেও অতীতে এই ধরনের সমস্যা হয়ে থাকলে এবার সমাধান এসে গেছে অনলাইনে। এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, ভুলভাবে আপনার নামের টাকা অন্য কোনও অ্যাকাউন্টে এবার থেকে আর যাবে না। কারণ, ইউনিভার্সাল অ্য়াকাউন্ট নম্বরে (UAN) নিজেই ওই EPFO মেম্বার আইডি বা (MID) সরিয়ে বা ডিলিঙ্ক করতে পারবেন আপনি।
কী কারণে হয় সমস্যাঅতীতে ভুল কোম্পানির সঙ্গে আপনার মেম্বার আইডি অনেক সময় প্রযুক্তিগত কারণে লিঙ্ক হয়ে যেত। সেখানে অন্যের নামের সঙ্গেও আপনার নাম মিলে যাওয়ার একটা বিষয় ছিল। UAN -এ হত এই সমস্যা। আগে যা শোধরানো বেশ সময় সাপেক্ষ ছিল। কিন্তু এবার নিজেই অনলাইনে সহজে এই ত্রুটি শুধরে ফেলতে পারবেন আপনি।
কারা এই ধরনের সুবিধা পাবেন নাতবে মনে রাখতে হবে, যারা ইপিএফের টাকা ক্লেম করেছেন অথচ এখনও আসেনি, তারা এই সুবিধা পাবেন না। পাশাপাশি, কেউ টাকা ক্লেমের টাকা তুলে নিলে আর মেম্বার আইডি ডিলিঙ্ক করতে পারবেন না। এমনকী এর প্রক্রিয়া শুরু হলেও আর করা যাবে না ডিলিঙ্কের প্রসেস। কেউ যদিও ৬ বারের বেশি অ্যাকাউন্টে টাকা পেয়ে যান, সেই ক্ষেত্রেও আপনি ওই মেম্বার আইডিগুলি সরিয়ে ফেলতে বা ডিলিঙ্ক করতে পারবেন না।
কীভাবে করবেন এই কাজএই বিষয়টি চেক করতে গলে আপনাকে প্রথমে EPFO পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে UAN ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে যান। এবার সেখানে আপনার সার্ভিস হিস্ট্রি দেখাবে। এই হিস্ট্রিতে কোনও অন্যের মেম্বার আইডি পেলেই তা সরিয়ে দিন। তবে বিষয়টা খুব সহজ না। এখানে আপানাকে ওই ভুল মেম্বারের আইডি দিয়ে নিয়োগকারীর কাছে তা সরানোর অনুরোধ পাঠাতে হবে। কোনওভাবে যদি দেখা যায়, ওই মেম্বারের আইডিতে দু-বারের বেশি টাকা যায়নি, তাহলে কোম্পানি আপনাকে অনুমতি দিয়ে দেবে।
কোম্পানি বা নিয়োগকর্তা আপনার অনুরোধ না শুনলে কী করবেনকোনও কারণে কোম্পানি বা নিয়োগ কর্তা আপনার অনুরোধ না শুনলে বা খারিজ করলে তা স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় অফিসে চলে যাবে। ২ সপ্তাহের মধ্যে কোম্পানি কোনও সাড়া না দিলেই রিজিওনাল অফিস দেখবে সব। মনে রাখতে হবে, কারও মেম্বার আইডিতে ২ বার বা ৬ বারের বেশি টাকা চলে যাওয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এরপর স্থানীয় অফিস আপনার রিকোয়েস্ট রিভিউ করবে। একবার বিস্তারিত কেসের বিষয়ে দেখা হয়ে গেলে, তা ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেই সময় ওই অফিসার নির্দিষ্ট নিয়ম দেখিয়ে আপনার অনুরোধ রাখতে বা খারিজ করতে পারেন।
UAN ও মেম্বার আইডি আসলে কীইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN হল একটি ১২-অঙ্কের সংখ্যা, যা EPFO প্রত্যেক বেতনভোগী কর্মীকে দিয়ে থাকে। এটি বিভিন্ন প্রতিষ্ঠানে করা চাকরির সুবাদে প্রাপ্ত একাধিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টকে একটি ছাতার তলায় নিয়ে আসে।
কেন এই ত্রুটি হয়কোনও কর্মী যখন কোনও প্রতিষ্ঠানে যোগদান করেন, তখন সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা এমপ্লয়ার তাঁকে একটি মেম্বার আইডি দিয়ে থাকে। অনেক সময় চাকরি পরিবর্তন কিংবা প্রশাসনিক ত্রুটির কারণে একটি UAN-এর সঙ্গে একাধিক মেম্বার আইডি জুড়ে যেতে পারে।
কর্মীদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই নতুন নিয়মএই নতুন নিয়মের ফলে নকল বা ভুল প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টের কারণে সৃষ্ট বিভ্রান্তি কমবে। এছাড়াও কর্মচারীরা নিজেদের PF রেকর্ডের ওপর ভরসা করতে পারবেন। তাদের জমা অর্থ যেন সঠিকভাবে তাদের বর্তমান ওয়ার্ক হিস্ট্রি সঙ্গে যুক্ত থাকে সেই বিষয়েও তারা নিশ্চিত হবেন। EPFO জানিয়েছে , যেসব অ্যাকাউন্ট বিচ্ছিন্ন বা 'ডিলিঙ্ক' করা হয়েছে, সেগুলির জমার অর্থ কীভাবে ট্রান্সফার বা ম্য়ানেজ করা হবে, সে বিষয়ে শীঘ্রই আরও বিস্তারিত নির্দেশিকা দেবে সংগঠন।
