Continues below advertisement

EPFO Plans Aadhaar Based Portal : পুরনো বা বন্ধ হয়ে যাওয়া PF অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার করার জন্য ভারত সরকার একটি নতুন A সহজ ব্যবস্থা চালু করছে। এর জন্য একটা আধার লিঙ্ক পোর্টাল চালু করা হবে। এই বিষয়ে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।  

 কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা, নীচে দেওয়া হল সব পয়েন্ট

Continues below advertisement

ই-প্রাপ্তি (E-PRAAPTI) পোর্টাল: বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে সরকার একটি নতুন ওয়েবসাইট চালু করছে। এই ওয়েব পোর্টালের নাম দেওয়া হয়েছে 'E-PRAAPTI'। এই পোর্টালের মাধ্যমে আপনি আপনার এক সঙ্গে সব পুরনো PF অ্যাকাউন্ট খুঁজে পেতে পারেন। অনেক সময় এই রকম অনেক অ্য়াকাউন্টের কথা হয়তো আপনি কাজ করার সময় ভুলেই গেছিলেন, যেগুলির টাকাও তোলা হয়নি। 

এই ক্ষেত্রে আধার কার্ড থাকতেই হবে : মনে রাখবেন, এখানে আপনার যদি পুরনো PF অ্যাকাউন্টের UAN নম্বর নাও থাকে, তাহলেও শুধু আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাই (Aadhaar authentication) করে আপনি পুরনো সব অ্যাকাউন্টগুলি খুঁজে বের করতে পারবেন। এরপরই তা সক্রিয় করে টাকা তুলতে পারবেন।

আপনার কোনও কোম্পানির ঝামেলায় পড়তে হবে না : অতীতে PF অ্যাকাউন্টে কোনও ভুল থাকলে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গেলে বসের বা কোম্পানির সই-সাবুদ লাগত। এখন এই পোর্টালের মাধ্যমে আপনি নিজেই নিজের প্রোফাইল আপডেট করতে পারবেন। পাশাপাশি সহজেই UAN-এর সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন।

প্রথমে আপনার কাছে মেম্বার আইডি থাকতে হবে : এই ক্ষেত্রে যাদের কাছে শুধু পুরনো 'Member ID' আছে, তারা প্রথম ধাপে এই সুবিধা পাবেন। যদিও সরকারের তরফে বলা হচ্ছে, পরে যাদের কাছে কোনও আইডি নেই, তারাও যাতে শুধু নাম বা অন্য তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুঁজে পাবেন। অন্তত পরবর্তী ধাপে সেই ব্যবস্থাও করবে সরকার। 

ডিজিটালি ৩ দিনের মধ্যে ব্যাঙ্কে টাকা : গত এক বছরে (২০২৫-২৬) প্রায় ৮ কোটি মানুষের PF ক্লেম মেটানো হয়েছে। সরকার চাইছে সবকিছু অটোমেটিক করতে যাতে টাকা তোলার আবেদন করলে মাত্র ৩ দিনের মধ্যে আপনার ব্যাঙ্কে টাকা চলে আসে।

এক কথায় বলতে গেলে, আপনার যদি কোনও পুরনো কোম্পানিতে PF-এর টাকা আটকে থাকে ও আপনার কাছে কোনও তথ্য না থাকে, তবে এখন শুধু আধার কার্ড ব্যবহার করেই সেই টাকা ফিরে পেতে পারেন আপনি। অন্তত সেই পথেই হাঁটছে সরকার।

আরও পড়ুন : ১০০০ থেকে ৭৫০০ টাকা হবে ন্যূনতম পেনশন ? শীঘ্রই পাবেন সুখবর !