PPF SCSS Sukanya Samriddhi: শেয়ার বাজারের (Share Market) চরম অস্থিরতার মধ্যে ভাল নিশ্চিত রিটার্ন পতে চাইলে সরকারি স্কিম এখন সেরা বিনিয়োগের (Investment) জায়গা। দেশে স্বল্প সঞ্চয়ের স্কিমে (Small Savings Schemes) বিনিয়োগ করতে চাইলে আপনার জন্য রয়েছে অনেক অপশন। সেই ক্ষেত্রে কোন সরকারি স্কিমে ১.৫ লাখ টাকা রাখলে সবথেকে বেশি রিটার্ন পাবেন আপনি ?
সরকারি স্কিমের সুবিধা থাকলেও এগুলি জানতে হবেএকটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি সরকারি স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে PPF, SCSS, Sukanya Samriddhi Yojana ছাড়াও রয়েছে একাধিক দারুণ স্কিম। কিন্তু এতে টাকা তোলার বিষয়টিও মাথায় রেখেই আপনাকে বিনিয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আলাদা আলাদা স্কিমে রয়েছে আলাদা ইন্টারেস্ট।
কোন স্কিমে রয়েছে বেশি ইন্টারেস্টসরকারি স্বল্প সঞ্চয় এই স্কিমের মধ্যে সবার ওপরে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার নাম। যেখানে আপনি ৮.২ শতাংশ সুদ পাবেন। এ ছাড়াও রয়েছে সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম। এখানেও আপনি একই সুদ পাবেন। তবে এতে তিন মাস অন্তর সুদ পাবেন আপনি। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) রয়েছে বছরে ৭.১ শতাংশ সুদ।
কন্য়া সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনাআপনার কন্যার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে গেলে সুকন্যা সমৃদ্ধি যোজনা হতে পারে সেরা অপশন। আপনার মেয়ের বয়স ১০ বছরের কম হলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এখানে বছরে ২৫০ টাকা থেকে শুরু করে আপনি ১.৫০ লাখ টাকা পর্যন্ত রাখতে পারে। এখানে ২১ বছর পর্যন্ত মেয়াদ রয়েছে। তবে আপনি এখানে ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। নিয়ম অনুসারে, আপনি চাইলে এর থেকে টাকা তুলতেও পারবেন। মেয়ের শিক্ষার জন্য এই টাকা তুলতে পারবেন আপনি।
দীর্ঘ মেয়াদে বিনিয়োগের জন্য PPF সেরা অপশনPPF-এ এখন পাবেন ৭.১ শতাংশ সুদ। ১৫ বছর এর মেয়াদকাল রেখেছে সরকার। বছরে এই স্কিম ৫০০ টাকা ন্যূনতম রাখতে হবে আপনাকে। সর্বোচ্চ এখানে ১.৫ লাখ টাকা রাখতে পারবেন আমানতকারী। এই ক্ষেত্রে রয়েছে লোন ও টাকা তোলার সুবিধা। আপনি চাইলে ৫ বছর এই মেয়াদ বাড়াতে পারেন।
সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুকন্যা সমৃদ্ধির মতো ৮.২ শতাংশ সুদ পাবেন। এটা কেবল প্রবীণ নাগরিকদের জন্য এনেছে সরকার। তবে এই স্কিমে আপনি ৩০ লাখ টাকার বেশি রাখতে পারবেন না। এর মেয়াদ ৫ বছর। মনে রাখবেন, এতে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাওয়া যায়। আপনার এখানে ১০ লাখ টাকা রাখলে তা বছরে ৮২,০০০ টাকা ইন্টারেস্ট দেবে।
১.৫ লাখ টাকা কোথায় রাখলে বেশি পাবেন ?
বছরে ১.৫ লাখ টাকা রাখলে ৭.১ শতাংশ সুদ হলে আপনি পাবেন ১০,৬৫০ টাকা। সেই ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আপনাকে বছরে ৮.২ সুদ হিসাবে ১২.৩০০ টাকা দেবে। তবে PPF ও Sukanya Samriddhi যোজনায় দীর্ঘ মেয়াদে টাকা রাখলে চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। তবে স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগের আগে এর বর্তমান ইন্টারেস্টগুলি দেখে নিন।
আরও পড়ুন : শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
