Financial Rule Changes In November : আপনিও পেনশনার , ট্যাক্সপেয়ার, সাধারণ গৃহস্থ হলে নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, আগামী মাসেই একাধিক আর্থিক নিয়মের আপডেট ছাড়াও কিছু বিষয়ের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। একবার এই ডেডলাইনে পেরিয়ে গেলে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। ইনকাম ট্যাক্স রিটার্ন, লাইফ সার্টিফিকেট জমা ছাড়াও কিছু তারিখের দিকে নজর রাখতেই হবে আপনাকে। এখানে রয়েছে ব্যাঙ্ক FD ছাড়াও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত একাধিক বিষয়।

Continues below advertisement

১ আপনি কি পেনশনার ?আপনি সরকারি পেনশন হোল্ডার হলে, সাধারণত আপনাকে নভেম্বরের ১ তারিখ থেকে ৩০-এর মধ্য়ে 'লাইফ সার্টিফিকেট' জমা দিতে হয়। তবেই আপনার পেনশন যথা সময়ে আগামী দিনে অ্য়াকাউন্টে জমা পড়বে। মূলত, পেনশনার বেঁচে আছে কিনা তার প্রামাণ্য নথি এই 'জীবন প্রমাণপত্র'। কারও বয়স যদি ৮০ বছর বা তার বেশি হয়, তাহলে অক্টোবর থেকেই জমা দেওয়া যায় এই 'লাইফ সার্টিফিকেট' । কেউ চাইলে 'ডোরস্টেপ সার্ভিস' ছাড়াও ব্যাঙ্কে গিয়ে এই কাজ করতে পারেন। 

২ ট্যাক্সপেয়ার হলে কবে সময়সীমা ?আপনি যদি যোগ্য করদাতা হন, যার হিসেব অডিট করার প্রয়োজন রয়েছে-তাহলে ২০২৫-২৬ সালের আইটি ফাইল করার অতিরিক্ত সময় পাচ্ছেন আপনি। এই ক্ষেত্রে অতিরিক্ত সময় বাড়িয়ে অক্টোবর ৩১ থেকে নভেম্বর ২১ পর্যন্ত করা হয়েছে। তবে এটা সব ট্যাক্সপেয়ারজদের জন্য নয়, যোগ্য ব্যবসা ও পেশাদারদের জন্যই এই সুবিধা দেওয়া হয়েছে।

Continues below advertisement

৩ রান্নার গ্যাসের দাম বাড়বে ?নিয়ম অনুসারে, প্রতি মাসের প্রথম তারিখে রান্নার গ্য়াসের দাম ঘোষণা করে দেশের তেল বিপণন সংস্থাগুলি। সেই কারণে ১ নভেম্বর, ২০২৬ তারিখে গার্হস্থ্য ও বাণিজ্যিক সিলিন্ডারের দামে বদল হতে পারে। রান্নার গ্যাসের উপর নির্ভর করে এমন পরিবার ও ব্যবসায়ীদের সাম্প্রতিক রেটগুলি দেখতে হবে।

৪ ফিক্সড ডিপোজিট রেটে বদলসম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করার পরই ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলেছে অনেক ব্য়াঙ্ক। তাই আপনিও যদি ব্যাঙ্কে FD করতে চান, তাহলে আগে ফিক্সড ডিপোজিটের সুদের হার সম্পর্কে জেনে নিন। এই ক্ষেত্রে ব্যাঙ্কের মেয়াদও তুলনা করে নেবেন। ICICI Bank নির্দিষ্ট কিছু ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার ০.১০ শতাংশ পয়েন্ট বৃদ্ধি করেছে।

৫ ইন্ডিয়ান ব্যাঙ্কে FD করলে কত পাবেন ?

সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের ৫৫৫ দিন ও ৭৭৭ দিন মেয়াদি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমগুলোর সুদের হারে বদল করেছে। যারা এই স্কিমগুলিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে সাম্প্রতিক সুদের হার ও শর্তাবলী দেখে নিন। আপনার প্রয়োজন অনুযায়ী, সঠিক স্কিমাটি বেছে নিন। 

আরও পড়ুন : ভারতে মাইক্রোসফট কর্মীদের সময়সীমা ! ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব মাইক্রোসফটের