Flight Ticket Refund New Rule: এবার বিমানের টিকিট বুকিং (Flight Ticket Booking) সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে এল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (Directorate General of Civil Aviation)। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিট রিফান্ডের (Ticket Refund) নয়া নিয়ম চালু করল কর্তৃপক্ষ। নতুন নিয়ম (New Rule) অনুসারে, যাত্রীরা বিমানের টিকিট বুক করার ৪৮ ঘণ্টার মধ্যে যদি তা বাতিল করতে চান, সেক্ষেত্রে তাঁদের আর অতিরিক্ত টাকা (Extra Charge) দিতে হবে না। টিকিটে কোনও ভ্রম সংশোধনের ক্ষেত্রেও একই নিয়ম বহাল রাখছে অসামরিক বিমান চলাচল অধিদফতর (DGCA)। 

Continues below advertisement

নয়া নিয়ম অনুযায়ী, বিমান সংস্থাগুলিকে ১৪ কর্মদিবসের (14 Working Days) মধ্যেই টিকিট রিফান্ড করতে হবে অর্থাৎ ১৪ দিনের মধ্যেই বাতিল টিকিটের টাকা ফেরত দিয়ে দিতে হবে। যদি টিকিট কাটার ২৪ ঘণ্টার মধ্যে টিকিটে থাকা নাম বদল করতে হয়, সেক্ষেত্রে কোনও বাড়তি টাকা নিতে পারবে না বিমানসংস্থাগুলি (Airlines) - এমনটাই জানানো হয়েছে DGCA এর তরফে।  

অনেক সময় যাত্রীরা টিকিট কেটে ফেলার পর পরিকল্পনায় পরিবর্তন করেন। এছাড়াও কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে জরুরি ভিত্তিতে টিকিট বাতিল করতে হয়। আগের নিয়ম অনুসারে সেক্ষেত্রে টিকিট বাতিলে অতিরিক্ত ফি দিতে হত। যাত্রীদের সুবিধাকে মান্যতা দিয়ে এবার DGCA জানিয়ে দিল যে টিকিট কাটার দুই দিনের মধ্যে বাতিলে থাকছে না কোনও অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়। এর ফলে যাত্রীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা কমে গেল বলে মনে করছে ওয়াকিবহলমহল। 

Continues below advertisement

নতুন নিয়মে কী বলা হয়েছে? 

নতুন নিয়মে বলা হয়েছে যে যাত্রীরা টিকিট বুক করার ৪৮ ঘণ্টার মধ্যে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই বিমান টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন। ২ দিন পেরিয়ে গেলে কোনওভাবেই এই নিয়ম আর লাগু হবে না। 

বিমানসংস্থাগুলি থেকে সরাসরি যারা টিকিট বুক করবেন, তাদের ক্ষেত্রে যেমন এই নিয়ম প্রযোজ্য। তেমনই যারা বিভিন্ন ট্রাভেলিং ওয়েবসাইট ও থার্ড পার্টি পোর্টাল থেকে টিকিট বুক করবেন, তারাও এই সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে বিমান সংস্থাগুলিকে টাকা রিফান্ডের দায়িত্ব নিতে হবে। ১৪ কর্মদিবসের মধ্যে টাকা ফেরতের বিষয়টি নিশ্চিত করতে হবে।   

আবার এদিকে, টিকিট বুক করে ফেলার পর যদি কেউ দেখেন তাঁদের নামের বানানে কোনও ত্রুটি রয়েছে, তা সংশোধন করতে যাত্রীরা ২৪ ঘণ্টা সময় পাবেন।