Gas Cylinder New Rules : হাতে রয়েছে আর কয়েকটা দিন। এরপরই বদলে যেতে পারে রান্নার গ্যাসের (LPG New Rules) একাধিক নিয়ম। এই বিষয়ে ওয়াকিবহাল না হলে আর্থিক ক্ষতি হতে পারে আপনার। জেনে নিন, কী কী বলে হচ্ছে নিয়মে।
১ দাম বাড়তে পারে অগাস্টের প্রথম দিননিয়ম অনুসারে, প্রতি মাসের প্রথম দিন রান্নার গ্য়াসের দাম পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে ১ অগাস্টও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। তবে এই দাম অপরিবর্তিত রাখতে পারে তেল বিপণন কোম্পানিগুলি। আন্তর্জাতিক বাজারে দামের সঙ্গে তুলনা করে সেই ক্ষেত্রে দাম কমাতেও পারে তেল কোম্পানিগুলি।
২ e-KYC এবার LPG সিলিন্ডারের জন্য় গুরুত্বপূর্ণপ্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিতে আপনাকে e-KYC করাতে হবে। পেট্রোলিয়াম মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখনও পর্যন্ত যারা e-KYC করেননি, তাদের দ্রুত LPG-র e-KYC করতে বলা হয়েছে। তবে আপনি যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক না হন, তাহলে নতুন করে আপনাকে LPG বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করতে হবে না।
৩ LPG সাবসিডি ৪টি সিলিন্ডার পর্যন্তই থাকবে ?আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, অগাস্টেও বছরে ৪টি সিলিন্ডার পর্যন্ত সাবসিডি পাওয়ার যোগ্য থাকবেন গ্রাহকরা। আগে বছরে এই সিলিন্ডার সাবসিডির পরিমাণ ছিল ৯টি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সুবিধা অনুযায়ী, প্রথম চারটি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। বছরে এই ভর্তুকির পরিমাণ ১২০০ টাকা।
৪ LPG-PNG সুইচ অপশনঅগাস্ট থেকে আপনার এলাকায় যদি পাইপ ন্য়াচারাল গ্যাসের সুবিধা থাকে, তবে অবশ্যই LPG সিলিন্ডারের সুবিধা ছাড়তে হবে। সম্প্রতি সরকার একটি ঘর একটি গ্য়াসের নীতি এনেছে। যেখানে LPG অথবা PNG যেকোনও একটি গ্যাস রাখতে পারবে গ্রাহকরা। যেখানে পিএনজি থাকবে, সেখানে LPG রাখা যাবে না।
৫ এবার ৫ কেজি, ১০ কেজির সিলিন্ডারসম্প্রতি অনলাইনে সিলিন্ডার ডেলিভারির ব্য়বস্থা করেছে কুইক সার্ভিস প্লাটফর্মগুলি। যেখানে আপনি ১৪.২ কেজির পরিবর্তে আপনি ১০ কেজি বা ৫ কেজির সিলিন্ডার অর্ডার দিতে পারবেন। ইনস্টামার্ট থেকে পাওয়া যাবে এই সুবিধা।
৬ LPG কতদিনের মধ্য়ে বুক করতে পারবেনঅগাস্টেও LPG লক ইন পিরিয়ডের ক্ষেত্রে একই নিয়ম রাখা হয়েছে। যেখানে আপনি ২৫ দিনের আগে (শহর এলাকার জন্য) নতুন গ্যাসের জন্য বুকিং করতে পারবেন না। একটি গ্যাস পাওয়ার পর গ্রামের ক্ষেত্রে আপনাকে ৪৫ দিনের লক ইন পিরিয়ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন : SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
