New Gold Buying Rules : ফের সোনা কেনার নিয়মে বড় ধরনের বদল আনতে চলেছে সরকার। চলতি হলমার্কের (Gold Hallmarking) নিয়মেও হতে পারে পরিবর্তন। ক্রেতাদের সুবিধার্থে সরকার সোনা কেনার নিয়ম (Gold Buying Tips) আরও কড় করতে চলেছে। হলমার্কে অপব্যবহার ও সোনার বিশুদ্ধতার (Gold Purity) মানদণ্ড বজায় রাখতে এই নিয়মে পরিবর্তন করা হবে।

Continues below advertisement

প্রস্তাবিত নতুন নিয়মে কী থাকতে পারেসূত্রের খবর, সোনা কেনার নিয়মে এবার হলমার্কের হুইড কোড বাধ্যতামূলক করতে চলেছে সরকার। প্রতিটি গোল্ড পণ্যের জন্য ৬ সংখ্যার এই কোড দিতেই হবে দোকানিকে। সেই ক্ষেত্রে ক্রেতাদেরও সজাগ হতে বলতে পারে সরকার। কোনও ক্রেতাই যেন হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন কোড বা (HUID) ছাড়া সোনা না কেনে তাও বলা হবে প্রচারে। এমনকী BIS Care App-এর মাধ্যমেও যেন সোনার বিশুদ্ধতা যাচাই করে নেওয়া হয়।

কেন হলমার্কিং এত গুরুত্বপূর্ণআসলে হলমার্কিং হল এমন একটি পদ্ধতি ট্রেডমার্ক যার মাধ্যমে সোনর গয়নার বিশুদ্ধতা পরিমাপ করা যায়। এই হলমার্কের পিছনে রয়েছে ব্যুরো অফ ইন্ডিযান স্ট্যান্ডার্ডস বা BIS । আপনাকে সঠিক পরিমাণ ও মানদণ্ড মেনে সোনা বিক্রি করা হয়েছে কিনা, তার ছাড়পত্র হল হলমার্কিং।

Continues below advertisement

কেন আরও কড়া হতে হচ্ছে সরকারকেবিভিন্ন রিপোর্ট বলছে, বর্তমানে কিছু অসাধু সোনার দোকানি কম ক্যারাটের সোনা বেশি ক্য়ারাটের বলে বিক্রি করছে। BIS মার্কিং দিয়ে এই কাজ করছে তারা। সোনার নতুন নিয়মের ফলে এই খাতে আরও স্বচ্ছতা আনতে চাইছে সরকার। সোনার প্রতিটি সাপ্লাই চেনের ক্ষেত্রেও এই কড়াকড়ি করতে চাইছে কেন্দ্র।

কোনওভাবেই ইউনিক আইডি দুবার ব্যবহার নয়নতুন প্রস্তাবিত সোনা কেনার নিয়ম অনুসারে, এবার থেকে প্রতিটি সোনার পণ্যের জন্য ইউনিক আইডি দিতে হবে দোকানিকে। ফলে একটি কেনা পণ্য়ে আবার হুইড আইডি ব্যবহার করা যাবে না। ৬ সংখ্য়ার আলফা নিউমেরিক নম্বরের ওই আইডি একবার গোল্ড চেন, আংটি বা গলার হারের ক্ষেত্রে ব্যবহর করা হলে অন্য পণ্য়ে ব্যবহার করা যাবে না।

কেনার ক্ষেত্রে কী নিয়ম২ লাখ টাকার ওপর সোনা কিনলে প্যান কার্ড বাধ্যতামূলক  কোনও ব্যক্তি ১০ লাখ টাকার সোনা কিনতে চাইলে তার প্য়ান, আধার ও ইনকাম প্রুফ থাকতে হবে। কোনওভাবেই ২ লাখ টাকার সোনা নগদে কেনা যাবে না।