New Labour Code :  দেশে নতুন লেবার কোড (New Labour Code) আসতেই বদলে যাচ্ছে অনেক নিয়ম। এবার থেকে গ্র্যাচুইটির (Gratuity New Rule) ক্ষেত্রেও বড় বদলে হতে চলেছে। এখানে ফিক্সড টার্ম এমপ্লয়িজ (FTE) বা নির্দিষ্ট সময়ের কর্মীদের জন্য আনা হয়েছে নতুন নিয়ম। যেখানে গ্র্যাচুয়াটি পেতে আর পাঁচ বছর অপেক্ষা করতে হবে না ওই কর্মীদের। টানা এক বছর কাজ করলেই এই কর্মীরাও পাবেন গ্র্যাচুইটির সুবিধা। 

Continues below advertisement

ফিক্সড টার্ম এমপ্লয়িজ আসলে কী কোম্পানি যখন কোনও নির্দিষ্ট সময়ের জন্য কর্মীদের নিয়োগ করে , তখন তাদের অস্থায়ী কর্মী হিসাবে ধরা হয়। এবার থেকে ওই অস্থায়ী কর্মীদেরই ফিক্সড টার্ম এমপ্লয়ি হিসাবে নিয়োগ করা হবে। যেখানে কর্মী নিয়োগর সময়েই তাদের কাজের সময়কাল (১-২ বছর) নির্দিষ্ট করে বলা থাকবে। তাদের কোম্পানির পে-রোলেই নেবে সংস্থা। যার অর্থ, স্থায়ী কর্মীদের মতোই ফিক্সড টার্ম এমপ্লয়িজ-রা ছুটি,  বেতন ছাড়াও সুযোগ সুবিধা পাবে।

এতদিন কী নিয়ম ছিলএতদিন পেমেন্ট অফ গ্র্যাচুয়িটি অ্যাক্ট ১৯৭২ অনুসারে, একজন কর্মী কোম্পানিতে ৫ বছর টানা কাজ করলে তবেই গ্র্যাচুইটির সুবিধা পেতেন। ফিক্সড টার্ম এমপ্লয়িজ-এর নিয়ম অনুসারে- আপনার যদি ১৫ মাস কাজের চুক্তি থাকে, তাহলে আপনি ১৫ মাসের গ্র্যাচুইটির পরিমাণ পাবেন।

Continues below advertisement

কারা পাবেন এই সুবিধাঅনেক ক্ষেত্রেই বিভিন্ন কোম্পানি প্রোজেক্ট ভিত্তিক কাজে কর্মী নিয়োগ করে। তাই বছরের পর বছর কাজ করলেও স্থায়ী কর্মীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেন ওই কর্মীরা। এবার থেকে আর তা হবে না। প্রোজেক্ট ভিত্তিক কাজের ক্ষেত্রের কর্মীরা এই নতুন গ্র্যাচুইটির নিয়মে উপকৃত হবেন।

তবে অস্থায়ী কর্মীদেরও মাথায় রাখতে হবে এই বিষয়েমনে রাখবেন, কোনও নির্দিষ্ট সময়ের কর্মী যদি এক বছরের কম কাজ করেন, তাহলে তিনি গ্র্যাচুইটির সুবিধা পাবেন না। কিন্তু এক বছরের বেশি কাজ করলেই তা আপনার গ্র্যাচুইটি পিরিয়েডের মধ্যে ধরা হবে। ধরুন আপনি যদি এক বছর পাঁচ মাস কাজ করেন, তাহলে আপনি ১৭ মাসের গ্র্যাচুয়িটি পাবেন।

বেসিক স্যালারিতে বদলনতুন লেবার কোড অনুসারে, গ্র্যাচুইটি এখন স্যালারির ওপর নির্ভর করবে। কর্মীর মোট কস্ট টু কোম্পানি বা CTC-র ন্যূনতম ৫০ শতাংশ রাখতে হবে গ্র্যাচুইটির পরিমাণ। নতুন নিয়ম অনুসারে, হাউজ রেন্ট অ্য়ালাউন্স ও ট্রাভেল অ্য়ালাউন্স কোনওভাবেই যাতে CTC-র ৫০ শতাংশের বেশি না হয়, তা মাথায় রাখতে বলা হয়েছে নিয়মে। যদি কোনওভাবে এই অ্যালাউন্স ৫০ শতাংশ অতিক্রম করে, তবে ওই অতিরিক্ত টাকা আপনার বেসিক স্যালারির সঙ্গে জুড়ে দেওয়া হবে। 

ফুল অ্য়ান্ড ফাইনাল সেটলমেন্টের নিয়মেও বদলনতুন কোড আসতেই কর্মীর ফুল অ্য়ান্ড ফাইনাল সেটলমেন্টের নিয়মেও বদল হয়েছে। আগে কর্মীর পদত্যাগের পর এই সেটলমেন্ট হতে ৩০ থেকে ৬০ দিন লেগে যেত। নতুন নিয়মে পদত্যাগের চিঠি পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যেই এই ফুল অ্য়ান্ড ফাইনাল সেটলমেন্ট করতে হবে কোম্পানিকে। কর্মীর গ্র্যাচুইটি , বেতন, এরিয়ার সব দিয়ে দিতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে।