Small Saving Schemes : ভূ-রাজনৈতিক উত্তেজনার বাজারে এখন চরম অস্থিরতা দেখা দিয়েছে শেয়ার বাজারে (Share Market)। সেকারণে নিশ্চিত ও ঝুঁকিহীন রিটার্নের দিকে যাচ্ছেন বিনিয়োগকারীরা (Investment)। আপনিও সরকারি এই সাত স্বল্প সঞ্চয় প্রকল্পের দিকে নজর রাখতে পারেন। সেই ক্ষেত্রে আগে জেনে নিন, কোনটায় কত শতাংশ সুদ (Interest Rate) পাবেন আপনি। 

Continues below advertisement

কাদের জন্য় এই সরকারি স্কিমগুলি সেরাপ্রবীণ নাগরিক বা মাঝবয়সী যারা ঝুঁকি নিতে চান না, সেরকম বিনিয়োগকারীদের জন্য এই ধরনের স্কিমগুলি দারুণ কাজের হতে পারে। তবে যারা স্বল্প সময়ে বিপুল রিটার্ন চান ,তাদের জন্য অনেকটাই কম লাভবান হতে পারে এই সরকারি বিনিয়োগের প্রকল্প। তবে এতে আপনি সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। যা এই বাজারে দারুণ কাজে লাগতে পারে। মূলত, দীর্ঘ মেয়াদে এই স্কিমগুলি খুবই লাভদায়ক হয় সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে। আপনি স্ত্রীয়ের চিকিৎসার খরচ, সন্তানের শিক্ষা ছাড়াও অবসর জীবনের নিশ্চিত রিটার্নের প্ল্য়ান করতে পারবেন এর মাধ্যমে।

কোন স্কিম কী কারণে আনা হয়েছেমনে রাখবেন, এই সবকটি সরকারি স্বল্প সঞ্চয় স্কিম আনার পিছনে সরকারের একটা উদ্দেশ্য় রয়েছে। যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ আনার মূল কারণ হল, দীর্ঘ মেয়াদে ট্যাক্স ফ্রি তহবিল গড়া। এতে আপনি পাবেন চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। অবসরপ্রাপ্তদের জন্য এটি ভাল আয়ের উৎস হতে পারে। সবথেকে বেশি সুদ দেয় সুকন্য়া সমৃদ্ধি যোজনা, যা কন্য়াসন্তানদের আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এনেছে মোদি সরকার।

Continues below advertisement

এই সরকারি স্কিমের মধ্য়ে রয়েছে কিষাণ বিকাশ পত্র ছাড়াও ন্য়াশনাল সেভিংস সার্টিফিকেট। যা আপনাকে সহজেই নিশ্চিত রিটার্ন দেবে। এখানে আপনার বাজারের মতো কোনও ঝুঁকি বিষয় নেই। এ ছাড়াও পাবেন পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। যেখানে প্রতি মাসে রেগুলার ইনকামের সুবিধা পাবেন বিনিয়োগকারী। পাশাপাশি ব্যাঙ্কের মতো ফিক্সড ডিপোজিটের সুবিধা পেতে রয়েছে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম।

নিশ্চিত রিটার্নের পাশাপাশি আয়কর ছাড়ের সুবিধাএই সরকারি স্কিমগুলিতে আপনি আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন। এর মধ্য়ে পিপিএফ ও সুকন্য়া সমৃদ্ধি যোজনায় আপনি মেয়াদ শেষে টাকায় পুরো কর ছাড় পাবেন। 

   

প্রকল্পের নামসুদের হার (বার্ষিক)লক-ইন / মেয়াদযোগ্যতামূল সুবিধগুলি
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS)৮.২%৫ বছর৬০+ বছর বয়সী ব্যক্তিহাই রিটার্ন, ত্রৈমাসিক আয় এবং ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)৮.২%২১ বছর১০ বছরের কম বয়সী কন্যাশিশুসর্বোচ্চ সুদ, করমুক্ত ম্যাচুরিটি এবং EEE কর সুবিধা।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)৭.৭%৫ বছরসকল ভারতীয় নাগরিকস্থির রিটার্ন এবং ৮০সি ধারায় কর ছাড়ের সুবিধা।
কিষাণ বিকাশ পত্র (KVP)৭.৫%১১৫ মাসসবাই যোগ্য বিনিয়োগের টাকা দ্বিগুণ হওয়ার নিশ্চয়তা।
পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD)৭.৫%৫ বছরসবাই যোগ্য ফিক্সড ডিপোজিটের নিরাপত্তা ও কর ছাড়।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS)৭.৪%৫ বছরসবাই যোগ্য প্রতি মাসে নির্দিষ্ট আয়ের সুব্যবস্থা।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)৭.১%১৫ বছরসবাই যোগ্য দীর্ঘমেয়াদি সঞ্চয় ও করমুক্ত (EEE) রিটার্ন।