PPF News Update : আপনি যদি শেয়ার বাজারের (Share Market) অস্থিরতার ঝুঁকি না নিয়ে কোটিপতি (Crorepati) হতে চান, তাহলে আপনার রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (Public Provident Fund) মতো স্কিম। যেখানে সরকারি নিরপত্তার সঙ্গে পাবেন নিশ্চিত রিটার্ন। মনে রাখবেন, চক্রবৃদ্ধি হারে (Compound Interest) এই সুদ পাওয়ার কারণে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন আরও দ্রুত পূরণ হবে।
এখন কত সুদ পাওয়া যায় PPF-এএপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য সম্প্রতি সুদের হার ঘোষণা করেছে সরকার। যেখানে স্বল্প সঞ্চয়ে সুদের হার একই রেখে দিয়েছে সরকার। যার অর্থ, এবারও আপনি পিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। এই সুদই আপনাকে কোটিপতি করতে পারে। সেই ক্ষেত্রে মেনে চলতে হবে নির্দিষ্ট সূত্র।
PPF-এ বিনিয়োগের যোগত্যা, বিনিয়োগের ন্যূনতম অর্থসুদের হার কীভাবে পাবেন - আপনি এই স্কিমে ৭.১ শতাংশ হারে বছরে চক্রবৃদ্ধি হারে বা কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ পাবেন।বছরে কত টাকা -এই স্কিমে আপনি বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা রাখতে পারেন।কত বছর রাখতে পারে -পিপিএফে মোট ১৫ বছর বিনিয়োগ করা যেতে পারে। এটাই লক ইন পিরিয়ড। তবে আপনি ৫ বছর করে এরপর তিনবার বাড়াতে পারেন বিনিয়োগের মেয়াদ।কত ছাড় আয়কর- এখানে ৮০সি ধারা অনুযায়ী পুরনো আয়কর নিয়মে ১.৫ লক্ষ টাকা ছাড় পাবেন আপনি।কারা বিনিয়োগের যোগ্য-ভারেতের যেকোনও নাগরিক এখানে বিনিয়োগ করতে পারেন। এমনকি নাবালকদের নামেও এই অ্যাকাউন্ট খোলা যায়।তবে মনে রাখতে হবে, এখানে কেবল একজনই একটি পিপিএফ অ্য়াকাউন্টে বিনিয়োগ করতে পারবেন।
পিপিএফ সঞ্চয় ও আয়ের হিসাব (সুদ ৭১.%)সময়সীমা (বছর) বার্ষিক বিনিয়োগ মোট জমা আনুমানিক ম্যাচুরিটি*১৫ বছর ১.৫ লক্ষ টাকা ২২.৫ লক্ষ টাকা - ৪০ লক্ষ টাকা২০ বছর ১.৫ লক্ষ টাকা ৩০ লক্ষ টাকা - ৬৬ লক্ষ টাকা২৫ বছর ১.৫ লক্ষ টাকা ৩৭.৫ লক্ষ টাকা - ১.০৩ কোটি টাকা৩০ বছর ১.৫ লক্ষ টাকা ৪৫ লক্ষ টাকা - ১.৫ কোটি টাকা
কেন এখানে কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ থাকে১ মনে রাখতে হবে প্রথম ১৫ বছরের বিনিয়োগে আপনি কোটিপতি হতে পারবেন না।২ তবে ২৫ বছর পর্যন্ত এই মেয়াদ বাড়ালে আপনি কোটিপতি হতে পারবেন৩ মূলত, দীর্ঘ মেয়াদে বিনিয়োগ ও কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়ার জন্যই এখানে বিনিয়োগ করেন অনেকে৪ এখানে ধৈর্য ধরে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ
PPF-এরও রয়েছে কিছু সীমাবদ্ধতাস্বল্প সময়ের জন্য় নয়: আপনাকে মনে রাখতে হবে , পিপিএফ কখনোই স্বল্প সময়ের জন্য় বিনিয়োগ করার জায়গা নয়। এখানে রিটার্ন নিশ্চিত হলেও অনেক ধীর গতিতে হয়। সেই ক্ষেত্রে মূল্যবৃদ্ধির সঙ্গে পাঞ্জা কষতে পারেন না বিনিয়োগকারীরা। সেই কারণে কম সময়ে বেশি টাকা রিটার্ন চাইলে আপনার এখানে বিনিয়োগ করা উচিত নয়।সহজে তোলা যায় না- এর ১৫ বছরের লকইন পিরিয়ড থাকায় আপনি টাকা যখন তখন তুলতে পারবেন না।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
