Upcoming Maruti SUV : এক ধাক্কায় বদলে যেতে পারে ভারতের মাইক্রো এসইউভি (Maruti New Micro SUV) বাজার (Indian Car Market)। মারুতির সৌজন্য়ে দেশের বাজারে আসতে চলেছে সম্ভবত সবথেকে ছোট এসইউভি (SUV)। এতদিন এই মাইক্রো এসইউভির বাজারে রমরমা ছিল টাটা পাঞ্চের (TATA Punch)। এই কার মার্কেট টার্গেট করেই এগোচ্ছে মারুতি। শোনা যাচ্ছে, মাত্র ৬ লাখ টাকা বাজেট থাকলেই পাওয়া যাবে এই গাড়ি। 

Continues below advertisement

কম দামে নজরকাড়া ডিজাইনএবার কম বাজেটের মধ্যে মাইক্রো এসইউভি আনার ওপর জোর দিয়েছে মারুতি। পাঞ্চকে হারাতে দারুণ ডিজাইন ও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সে জোর দিয়েছে কোম্পানি। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে এই গাড়ি আনছে সংস্থা। এতদিন এই বাজারে টাটা পাঞ্চ একচেটিয়া রাজত্ব করত। শোনা যাচ্চে, মারুতির সম্পূর্ণ এই নতুন মাইক্রো এসইউভির কোডনেম রাখা হয়েছে 'Y43'।

হাচব্যাকের বাজেটে SUV আনছে মারুতিভারতের বাজারে মারুতির এই নতুন গাড়ির কোডনেম Y43 রাখা হয়েছে। এসইউভি-টি হতে চলেছে সংস্থার অন্যতম সাশ্রয়ী মূল্যের গাড়ি। কেউ যদি প্রথমবার গাড়ি কিনতে চান, এরকম ক্রেতাদের জন্য হাচব্যাকের দামে এসইউভি দেওয়ার পরিকল্পনা করছে মারুতি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে স্পাইশট এসে গেলেও সংস্থার পক্ষ থেকে এখনও এই মডেলটি নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

Continues below advertisement

কেমন রাখা হয়েছে ডিজাইন, কী ফিচার্স থাকবে ?নতুন Y43 এসইউভি-টিতে বেশ বোল্ড, মডার্ন এবং স্পোর্টি এসইউভি স্টাইলিং দেখতে পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, এতে থাকবে:

১ উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স: যা ভাঙাচোরা বা অফ-রোড রাস্তায় গাড়ি চালানো সহজ করবে।

২ আকর্ষণীয় ফ্রন্ট ডিজাইন: যা গাড়িটিকে রাস্তায় একটি প্রিমিয়াম লুক দেবে।

৩ আধুনিক ফিচার্স: প্রিমিয়াম গাড়িগুলোর মতোই এতে থাকবে একটি বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল এবং দুর্দান্ত সেফটি ফিচার্স।

কতটা শক্তিশালী ইঞ্জিন, মাইলেজ কত হবে ?সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট থেকে বোঝা যাচ্ছে, এই এসইউভি-তে মারুতির নতুন ১.২-লিটার জেড-সিরিজ (Z-Series) পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে এতে মাইল্ড-হাইব্রিড প্রযুক্তিও থাকার সম্ভাবনা রয়েছে, যা গাড়িটির মাইলেজ বা জ্বালানি দক্ষতা অনেকটাই বাড়িয়ে দেবে। এখানেই শেষ নয়, ভবিষ্যতের কথা চিন্তা করে কোম্পানি এর সিএনজি (CNG), ফ্লেক্স-ফুয়েল এবং ইলেকট্রিক (EV) সংস্করণও বাজারে আনার পরিকল্পনা করতে পারে।

দাম কত হতে পারে ?বিভিন্ন রিপোর্ট বলছে, মারুতির এই নতুন মাইক্রো এসইউভি-র এক্স-শোরুম দাম শুরু হতে পারে মাত্র ৬ লাখ টাকা থেকে।

আরও পড়ুন : একেবারে নতুন লুক, টয়োটা নিয়ে এল নয়া হাইলাক্স, পুরনো থেকে কোথায় আলাদা ?

 


Car loan Information:

Calculate Car Loan EMI