How to Reduce Electricity Bill: গরম আসতেই বিদ্যুতের বিল নিয়ে চিন্তা বাড়ে আম আদমির। পারদ বৃদ্ধির পাশাপাশি বাড়তে থাকে মিটারের বিল। অনেকেই মনে করেন, এসি (AC Use Tips), ফ্রিজ, কুলারের মতো জিনিসের ব্যবহারের ফলেই এই বিল বেশি আসছে। যদিও সামান্য কিছু অভ্যেস বদল করলেই কমে যেতে পারে আপনার ইলেকট্রিসিটি বিল। সেই ক্ষেত্রে, কী কী করতে হবে আপনাকে ?

Continues below advertisement

এই গরমে কীভাবে ব্যবহার করা উচিত এসিগরম থেকে বাঁচতে গ্রীষ্মকালে এসির ব্যবহার সবথেকে বেশি করি আমরা। কিন্তু অনেক সময় না বুঝেই এই যন্ত্র ব্যবহার করায় প্রচুর বিল চোকাতে হয়। এখানে রইল কিছু টিপস, যা আপনাকে বিল বাঁচাতে সাহায্য় করবে।

১ ঘরের এসি ১৬-১৮ ডিগ্রি সেন্টিগ্রেডে চালাবেন না। এতে কমপ্রেসারের ওপর বেশি প্রভাব পড়ে।২ সব সময় এসি ২৪-২৬ সেন্টিগ্রেডে চালানোর চেষ্টা করুন। এতে কমপ্রেসারের ওর চাপ কম পড়বে বিলও কম আসবে।৩ এসি চালানোর আগে সব দরজা , জানালায় যাতে কোনও ফাঁকফোকর না থাকে তা দেখে নিন।৪ এসির সঙ্গে ফ্য়ান চালিয়ে দিন। এতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে , বিলেও সাশ্রয় হবে।৫ এসির ফিল্টার সময়ে সময়ে পরিষ্কার করুন, এত নোংরা জমলে বেশি বিদ্যুৎ টানবে মেশিন।

Continues below advertisement

ফ্রিজ ব্যবহার সময় এই ভুলগুলি করবেন না, তাহলেই ক্ষতি !ফ্রিজ আমাদের প্রায় সব বাড়িতে ২৪ ঘণ্টা চলে। সেই কারণে এর সামান্য অসাবধানতাও আপনার বিল বাড়িয়ে দিতে পারে। ১ মনে রাখবেন, ফ্রিজের দরজা বার বার খোলা ঠিক নয়। এতে ফ্রিজের কুলিংয়ে প্রভাব পড়ে।২ ফ্রিজের তাপমাত্রা মাঝারি রাখুন।৩ কখনোই গরম খাবার ফ্রিজে রাখবেন না। খাবারকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনেই ফ্রিজে রাখুন।

কুলারের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া উচিত ?১ মনে রাখবেন, গরমে কুলার ঠিকভাবে ব্যবহার করলে, এটি কম বিদ্যুৎ খরচ করেও ভাল ঠান্ডা দেয়।২ ভুল করেও কোনও বদ্ধ ঘরে কুলার চালাবেন না। কারণে খোলা হাওয়া থেকেই ঘর ঠান্ডা করার রসদ নেয় কুলার। তাই জানলা ,দরজা খোলা রাখা উচিত।৩ এই ক্ষেত্রে কুলিং প্যাডগুলি নিয়মিত পরিষ্কার করুন। আপনার প্রয়োজন হলে বদলে দিন।৪ ওয়াটার ট্যাঙ্ক ও পাম্প নিয়মিত পরীক্ষা করা উচিত।৫ সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে, কুলারটি কম গতিতেও ঘর ভাল ঠান্ডা করবে।