Income Tax Return Filing : প্রত্যেকবারের মতো শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না ! আয়করদাতাদের আগেই দেওয়া হল সুখবর। ২০২৬-২৭ অ্যাসেসমেন্ট ইয়ারের (AY 2026-27) জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করার প্রক্রিয়া শুরু করে দিল আয়কর দফতর। সম্প্রতি ই-ফাইলিং পোর্টালে ITR-1 এবং ITR-4 ফর্মের জন্য এক্সেল ইউটিলিটি (Excel Utility) চালু করা হয়েছে। যেখানে সহজেই আপনি করতে পারবেন রিটার্নের কাজ।

Continues below advertisement

ITR-1 এবং ITR-4 ফাইল করা যাবে এখন, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যআয়কর দপ্তর তাদের অফিসিয়াল 'X' (টু্ইটার) হ্যান্ডেলে জানিয়েছে যে, ২০২৫-২৬ অর্থবর্ষের আয়ের ভিত্তিতে আয়কর জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ফর্মগুলি এখন পোর্টালে পাওয়া যাবে। করদাতারা এই ফর্মগুলি ডাউনলোড করে, অফলাইনে পূরণ করে একটি JSON ফাইল তৈরি করতে পারবেন। পরবর্তীতে তা পোর্টালে আপলোড করতে পারবেন।

কারা কোন ফর্ম পূরণ করতে পারবেন ?নিজের আয়ের উৎস অনুযায়ী সঠিক ফর্ম বেছে নেওয়া জরুরি :

Continues below advertisement

১ ITR-1 (সহজ)

যোগ্যতা: আবাসিক ভারতীয় নাগরিক।

আয়ের সীমা: বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত।

আয়ের উৎস: বেতন (Salary), পেনশন, একটি বা দুটি বাড়ি থেকে আয় (House Property), সুদের টাকা এবং ৫০০০ টাকা পর্যন্ত কৃষি আয়।  

বিশেষ আপডেট: ধারা 112A অনুযায়ী ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদি মূলধনী লাভ (LTCG) থাকলেও এই ফর্ম ব্যবহার করা যাবে।  

২. ITR-4 (সুগম)

যোগ্যতা: আবাসিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার (HUF) এবং সংস্থা (LLP ছাড়া)।  

আয়ের সীমা: বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত।

আয়ের উৎস: যারা প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিম (Presumptive Taxation - ধারা 44AD, 44ADA, 44AE) এর আওতায় আয় করেন।

নতুন আয়কর আইন ২০২৫ (Income Tax Act, 2025)একটি ঐতিহাসিক পরিবর্তনের কথা মনে রাখা প্রয়োজন:

১ এপ্রিল ২০২৬ থেকে ১৯ জুলাই ১৯৬১-র পুরনো আয়কর আইন বাতিল হয়ে কার্যকর হয়েছে আয়কর আইন, ২০২৫। এই নতুন আইনের লক্ষ্য হল কর ব্যবস্থাটিকে আরও সহজ, স্বচ্ছ এবং ডিজিটাল-বান্ধব করে তোলা। এখন করদাতারা 'ই-ভেরিফাই' ফিচারের মাধ্যমে দ্রুত তাদের রিটার্ন যাচাই করে নিতে পারবেন।

মনে রাখার মতো কিছু বিষয়শেষ তারিখ: অডিট প্রয়োজন নেই এমন করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬।

সতর্কতা: JSON ফাইল আপলোড করার আগে আপনার আয়, ছাড় (Deductions) ও পেমেন্টের তথ্যগুলো পুনরায় মিলিয়ে নিন।

পেমেন্ট: এখন পোর্টাল থেকে 'সিঙ্গল-উইন্ডো' মডিউলের মাধ্যমে সহজেই ট্যাক্স পেমেন্ট করা যাচ্ছে।

আরও বিস্তারিত তথ্যের জন্য আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in ভিজিট করুন। পেনাল্টি বা শেষ মুহূর্তের ভিড় এড়াতে হাতে সময় থাকতেই আপনার রিটার্ন ফাইল সম্পন্ন করুন।

আরও পড়ুন : শেষ বেতনের ৫০ শতাংশ হবে পেনশন ? পরিবার পাবে ৬০%, অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট ?