Salary News : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কি আসতে পারে সুখবর ! অনিশ্চয়তার পরিবর্তে নিশ্চিত পেনশন পেতে পারেন কর্মচারীরা ? সেই ক্ষেত্রে কত পেনশন পাবেন কর্মীরা। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission)। জেনে নিন, এই বিষয়ে রয়েছে নতুন খবর।
কেন পেনশন নিয়ে দুশ্চিতা বাড়ছেআসলে অবসরকালে পেনশন নিয়ে চিন্তায় রয়েছেন ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) ভুক্ত সরকারি কর্মীরা। পেনশনে বাজার-নির্ভর রিটার্নের অনিশ্চয়তা থাকায় তাদের মধ্যে অবসরকালে আর্থিক অনিশ্চতা তৈরি হয়েছে। যে কারণে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে একগুচ্ছ প্রস্তাব পেশ করেছে 'অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন' (AINPSEF)।
কী বলা হয়েছে পেনশন নিয়ে এই প্রস্তাবেঅষ্টম বেতন কমিশনের কাছে ফেডারেশন দাবি করেছে, অবসরের পর কর্মীদের যেন শেষ বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন হিসেবে দেওয়া হয়। এর সঙ্গে যেন জুড়ে দেওয়া হয় মহার্ঘ ভাতা বা DA। এখানেই শেষ নয়, কোনও কারণে কর্মীর মৃত্যু হলে, পরিবার যেন পেনশনের ৬০ শতাংশ পায়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে।
কেন এই দাবি তুলেছে ফেডারেশন ?বর্তমানে NPS-এর টাকা শেয়ার বাজারের ওঠানামার ওপর নির্ভর করে। ফেডারেশনের মতে, এর ফলে কর্মীরা আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মূল চিন্তা, কোনও কারণে বাজারের ওঠানামার কারণে শেয়ার মার্কেটের পতন ঘটলে পেনশনে জমানো টাকার অঙ্ক কমে যাবে। সেই ক্ষেত্রে অবসরের সময় মুদ্রাস্ফীতির তুলনায় হাতে কম টাকা আসবে তাদের। ফেডারেশনের মতে, এতে যারা ৩০-৩৫ বছর কাজ করেন, তারা কিছুটা ভালো রিটার্ন পেলেও, যাদের কাজের মেয়াদ কম তারা নামমাত্র পেনশন পাচ্ছেন। যা খুবই চিন্তার বিষয়।
কম আয় ও বেশি আয়ের কর্মীদের মধ্যে পেনশন পার্থক্য'অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন' (AINPSEF)-এর তরফে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে রেলকর্মী বা শিক্ষকদের পেনশন ৩১০ থেকে ৩,০০০ টাকার মধ্যে আটকে থাকছে, যা দিয়ে বর্তমান সময়ে জীবনধারণ প্রায় অসম্ভব। তাই শেষ তোলা বেতনের ৫০ শতাংশ পেনশন দেওয়া উচিত কর্মীদের।
ফেডারেশনের নতুন প্রস্তাবিত মডেলটি কী ?অষ্টম বেতন কমিশনের কাছে এই বিষয়ে একটি ‘ব্যালেন্সড মডেল’ প্রস্তাব করেছে ফেডারেশন। বর্তমানে কর্মীরা পেনশনে তাদের বেতনের ১০% ও সরকার ১৪% অবদান রাখে। নতুন প্রস্তাব অনুযায়ী, সরকার যদি তার নিজস্ব ১৪% অবদান নিজের কাছেই রেখে দেয় ও বিনিময়ে কর্মীদের একটি নির্দিষ্ট মাসিক পেনশনের নিশ্চয়তা দেয়, তবেই সমস্যার সমাধান সম্ভব। এতে ওল্ড পেনশন স্কিম (OPS) ও NPS-এর মধ্যে একটি ভারসাম্য তৈরি হবে।
কারা পুরনো ব্যবস্থায় বেশি প্রভাবিত হনফেডারেশনের দাবি, বর্তমানের পেনশন ব্যবস্থার কারণে সবথেকে বেশি প্রভাব পড়েছে রেলকর্মী, শিক্ষক, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীরা। এরা দীর্ঘ সময় অস্থায়ী পদে কাজ করার পর স্থায়ী হন, ফলে পেনশন ফান্ড তৈরির জন্য হাতে পর্যাপ্ত সময় পান না।
পারিবারিক পেনশন নিয়েও নতুন দাবিএখানেই শেষ হয়নি ফেডারেশনের দাবি। অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যুর পর তার পরিবারের জন্য ৬০ শতাংশ ফ্যামিলি পেনশনের প্রস্তাবও দেওয়া হয়েছে মেমোরেন্ডামে। ২০৩৩ সাল থেকে বিপুল সংখ্যক NPS কর্মীর অবসর নেওয়ার কথা রয়েছে, তাই এখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে ফেডারেশনের তরফে। যদিও সরকারের পক্ষ থেকে বা অষ্টম বেতন কমিশনের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে লক্ষ লক্ষ সরকারি কর্মী এখন তাকিয়ে আছেন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।
