Train Journey : প্রতিদিনের ট্রেন যাত্রায় (Indian Railways) অনেক সময় আমাদের মাথায় থাকে না এই বিষয়গুলি। তাই সমস্যায় পড়লে কোথায় সমাধান পাবেন, তা নিয়ে তৈরি হয় জটিলতা। সেই কারণেই রেলের তরফে দেওয়া হয়েছে এই জরুরি নম্বর। যেখানে একটি নম্বরে ফোন করলে ৮ সুবিধা পাবেন আপনি। 

Continues below advertisement

কোন নম্বরে ফোন করলে সমাধানপরিসংখ্যান বলছে, প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ ভারতীয় রেলে যাত্রা করেন। রেলের এই যাত্রাকেই সুখকর করে তুলতে এই নম্বর দিয়েছে ভারতীয় রেল। আপনিও যদি নিয়মিত বা মাঝেসাঝে ট্রেনে যাতায়াত করেন, তবে একটি বিশেষ নম্বর আপনার মোবাইলে সেভ রাখা অত্যন্ত জরুরি। এই নম্বরটি হল-১৩৯।

ট্রেন যাত্রার যেকোনও সমস্যায় এই একটি নম্বরই হতে পারে আপনার পরম বন্ধু। এই পরিষেবার সবচেয়ে বড় সুবিধা হল, এটি ২৪ ঘণ্টা সমস্যার সমাধান দিতে সচেষ্ট থাকে। দেশের ১২টি প্রধান ভাষায় এর সুবিধা পাওয়া যায়। ফলে ভাষার কোনও বাধা ছাড়াই যাত্রীরা তাঁদের সমস্যার কথা জানাতে পারেন।

Continues below advertisement

ট্রেনে ভ্রমণকালীন আইভিআরএস (IVRS - Automatic Voice Response System) বা স্বয়ংক্রিয় ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ঠিক কী কী সুবিধা পাবেন, দেখে নিন এক নজরে:

১ সুরক্ষা অথবা জরুরি চিকিৎসা ভারতীয় রেলে যাত্রার সময় যদি কোনও যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কিংবা কোনও রকম নিরাপত্তার অভাব বোধ করেন, তবে এই অপশনটি বেছে নিয়ে তৎক্ষণাৎ সাহায্য পাওয়া সম্ভব। প্রয়োজনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর সঙ্গেও সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া হয়।

২ ট্রেন সম্পর্কিত তথ্য এখন ট্রেনের বিষয়ে স্টেশনে গিয়ে বারবার খোঁজ নেওয়ার দিন শেষ। এই অপশনের মাধ্যমে ঘরে বসেই বা ট্রেনে চলন্ত অবস্থায় পিএনআর স্ট্যাটাস (PNR Status), ট্রেনের বর্তমান অবস্থান (Running Status) ও সিট পাওয়া যাবে কিনা, তা সহজেই জেনে নেওয়া যায়।

৩ খাবার সংক্রান্ত অভিযোগঅনেক সময় ট্রেনের প্যান্ট্রি কার বা ভেন্ডরের দেওয়া খাবারের মান খারাপ হলে বা অতিরিক্ত দাম নিলে কিংবা পানীয় জলের সমস্যা থাকলে যাত্রীরা এই অপশনটি ব্যবহার করে সরাসরি অভিযোগ জানাতে পারেন।

৪ সাধারণ অভিযোগট্রেনের কামরায় নোংরা আবর্জনা, আলো না জ্বলা, পাখা কাজ না করা কিংবা টয়লেটে জলের অভাবের মতো নানা নাগরিক অসুবিধা দূর করতে এই অপশনের মাধ্যমে অভিযোগ জানানো যায়।

৫ দুর্নীতি সংক্রান্ত অভিযোগরেলের কোনও কর্মচারী যদি অন্যায়ভাবে ঘুষ দাবি করেন বা আপনার চোখে চলন্ত ট্রেনে কোনও রকম দুর্নীতি বা বেআইনি কাজ নজরে আসে, তবে এই অপশনে গিয়ে সরাসরি ভিজিল্যান্স টিমের কাছে অভিযোগ দায়ের করতে পারেন।

৬ পার্সেল ও মালবাহী ট্রেনের তথ্য যাত্রীবাহী ট্রেন ছাড়াও রেলের পার্সেল বুকিং বা মালপত্র পাঠানো সংক্রান্ত যে কোনও তথ্য এবং অভিযোগের নিষ্পত্তির জন্য এই অপশনটি রাখা হয়েছে।

৭ অভিযোগের স্ট্যাটাস জানতে হলে আপনি যদি আগে কোনও অভিযোগ নথিভুক্ত করে থাকেন, তবে সেটি কতদূর এগোল বা তার কী ব্যবস্থা নেওয়া হলো, তা এই অপশনের মাধ্যমে ট্র্যাক করা যাবে।

৮ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সঙ্গে সরাসরি কথাআইভিআরএস-এর কম্পিউটারাইজড ভয়েসের বাইরে গিয়ে যদি আপনি সরাসরি কোনও রেল আধিকারিক বা এজেন্টের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে চান, তবে ১৩৯ নম্বরে কল করে সেই সুবিধাও পেয়ে যাবেন।

স্মার্টফোন ছাড়াই পাবেন সুবিধা: এসএমএস (SMS) পরিষেবাআপনার কাছে যদি ইন্টারনেট বা স্মার্টফোন না-ও থাকে, তাহলেও চিন্তার কিছু নেই। সাধারণ মোবাইল ফোন থেকে ১৩৯ নম্বরে একটি নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস (SMS) পাঠিয়েও ট্রেন এবং টিকিটের যাবতীয় তথ্য মুহূর্তের মধ্যে নিজের ফোনে পেয়ে যাবেন যাত্রীরা।

আরও পড়ুন : ফিক্সড ডিপোজিট ভাঙছেন মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ? এই তিন আর্থিক ক্ষতি হবে আপনার !