Fixed Deposit Premature Withdrawal : আমরা অনেকেই জানি না এই বিষয়ে। মেয়াদের আগেই আর্থিক ক্ষতির কথা না ভেবে তুলে নিই ফিক্সড ডিপোজিটের (FD Interest Rates) টাকা। যে কারণে লাভের পরিবর্তে লোকসান হয় অনেকটাই। জেনে নিন, কোন তিন কারণে মেয়াদ শেষ হওয়ার আগে ফিক্সড ডিপোজিটের টাকা তুলতে নেই।
হঠাৎ জরুরি টাকার প্রয়োজন পড়লেশেয়ার বাজারের অস্থিরতায় বিশ্বাস না থাকলে অনেকেই স্থায়ী আমানত বা সরকারি ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে পছন্দ করেন। সেই ক্ষেত্রে সরকারি নিরাপত্তার পাশাপাশি পাওয়া যায় নিশ্চিত রিটার্নের আশ্বাস। তবে অনেকে বিপদের সময় মেয়াদ শেষের আগেই এই টাকা তুলে নেন। পরে যার ফল ভোগ করতে হয় বিনিয়োগকারীকে। আপনিও এফডি ভাঙার আগে ব্যাঙ্কের এই কড়া নিয়মগুলি জেনে নিন, না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
১ সুদের হারে কোপ পড়বে আপনারমনে রাখবেন, ৫ বছরের জন্য এফডি করার পর যদি আপনি তা ১ বছরের মাথায় তা ভেঙে ফেলেন, তবে ব্যাঙ্ক হয়তো পুরো ৫ বছরের সুদের হার হিসাব করেই কিছু টাকা জরিমানা কেটে নেবে। আপনি যদি ৫ বছরের এফডি ১ বছরেই ভেঙে দেন, তবে ব্যাঙ্ক আপনাকে ৫ বছরের উচ্চ সুদের হার দেবে না। বদলে, টাকাটি ১ বছর ব্যাঙ্কে থাকার কারণে ওই ১ বছরের জন্য ব্যাঙ্কের যা স্বাভাবিক সুদের হার, সেই অনুযায়ী আপনাকে সুদ দেবে। ফলে শুরুতেই আপনার উপার্জনের একটা বড় অংশ কাটা চলে যাবে।
২ জরিমানা হিসাবে কত নেওয়া হবেতবে এখানেই শেষ হয় না। এর ওপর যোগ হয় অতিরিক্ত জরিমানা বা পেনাল্টি। দেশের প্রায় সব বড় ব্যাঙ্কই মেয়াদের আগে এফডি ভাঙলে ০.৫% থেকে ১% পর্যন্ত পেনাল্টি বা জরিমানা চার্জ করে। অর্থাৎ, সংশোধিত কম সুদের হার থেকে আরও ১% কেটে নিয়ে তারপর আপনাকে টাকা ফেরত দেওয়া হবে।
উদাহরণ হিসাবে ধরুন, আপনি ৭% সুদে ৫ বছরের জন্য এফডি করেছিলেন। কিন্তু ১ বছর পর তা ভেঙে দিলেন। দেখা গেল, ১ বছরের স্বাভাবিক সুদের হার ছিল ৬%। এবার ব্যাঙ্ক ওই ৬% থেকে আরও ১% পেনাল্টি কেটে আপনাকে মাত্র ৫% হারে সুদ ফেরত দেবে। ভাবুন তো, কতটা লোকসান!
৩ আয়করের সমস্যা বাড়বেএই বিষয়টা অনেকেই বোঝে না। আপনাকে মনে রাখতে হবে, মেয়াদ ফুরনোর আগে এফডি ভাঙলে ট্যাক্সের নিয়মও বদলে যায়। টাকাটি যতদিন ব্যাঙ্কে ছিল, সেই সময়ের মধ্যে যেটুকু সুদ আপনি পেয়েছেন, তার ওপর সম্পূর্ণ ট্যাক্স লাগবে। এই ট্যাক্স কাটা হবে আপনার নির্দিষ্ট 'ট্যাক্স স্ল্যাব' অনুযায়ী। ফলে হাতে পাওয়া টাকার অঙ্ক আরও কমে যাবে।
বিভিন্ন ব্যাঙ্কের এই বিষয়ে আলাদা নিয়ম আছে এই বিষয়ে সব ব্যাঙ্কের নিয়ম কিন্তু এক নয়। মেয়াদ ফুরনোর আগে টাকা তোলার এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন:
১ সিনিয়র সিটিজেনদের ছাড়: কিছু ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে মেয়াদের আগে টাকা তুললে পেনাল্টি বা জরিমানার অঙ্কে কিছুটা ছাড় দিয়ে থাকে।
২ নো-পেনাল্টি এফডি : আজকাল অনেক ব্যাঙ্ক এমন এফডি-র সুবিধা দেয়, যেখানে সময়ের আগে টাকা তুললেও কোনও জরিমানা দিতে হয় না। তবে মনে রাখবেন, এই ধরনের এফডিতে সাধারণ এফডি-র তুলনায় সুদের হার শুরু থেকেই কিছুটা কম থাকে।
আরও পড়ুন : পোস্ট অফিসের এই স্কিমে ২ লাখ রেখে সুদই পাবেন ৯০,০০০ টাকা, কীভাবে সম্ভব ?
