Train Travel Tips: না জেনে আমরা প্রায়শই করে ফেলি এই ভুলগুলি, ট্রেন যাত্রার ক্ষেত্রে যা করা যায় না। পরে যার জন্য বড় সমস্যার মুখে পড়তে হয় আমাদের। এরফলে জরিমানা পর্যন্ত হতে পারে যাত্রীর। জেনে নিন, এই বিষয়ে কী রয়েছে ট্রেন যাত্রার নিয়ম।
আইনি ব্যবস্থা গ্রহণ ও জরিমানা
আপনি প্রায়ই লক্ষ্য করেছেন, দূরপাল্লার অনেক যাত্রী সকালে স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্ল্যাটফর্মের কলগুলিতে দাঁত ব্রাশ করতে শুরু করেন। অনেকেই আবার ঠিক সেখানেই নিজেদের থালাবাসন ধুয়ে নেন, যার পর তারা চা ও সকালের জল খাবার সারেন। কিন্তু খুব কম মানুষই জানেন যে, রেল স্টেশনের চত্বরে এমন কাজ করা নিয়মবিরুদ্ধ। এর ফলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও জরিমানা পর্যন্ত হতে পারে।
এই বিষয়ে কী নিয়ম রয়েছে রেলের ?এই বিষয়ে ভারতীয় রেলের রয়েছে একটি নির্দিষ্ট বিধি। ১৯৮৯ সালের রেলওয়ে আইন অনুযায়ী, রেল চত্বরের নির্ধারিত এলাকাগুলির বাইরে দাঁত ব্রাশ করা, থুথু ফেলা, থালাবাসন ধোয়া, কাপড় কাচা বা অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করা একটি দণ্ডনীয় অপরাধ। যদি আপনাকে এই কাজগুলি করতেই হয়, তবে তা শুধুমাত্র নির্ধারিত এলাকাতেই করা যাবে। যেমন শৌচাগার বা নির্দিষ্ট করে রাখা ধোয়ার জায়গাগুলিতে।
আপনার কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ?
একটা বিষয় মাথায় রাখবেন, যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে বা রেল চত্বরের কোনও নিষিদ্ধ এলাকায় দাঁত ব্রাশ করেন কিংবা থালাবাসন ধোন, তবে তাকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রেলওয়ের বাণিজ্যিক বিভাগ মাঝেমধ্যেই এমন ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।
এই কাজগুলি অপরাধ হিসেবে গণ্য হয়
১ প্ল্যাটফর্মে আবর্জনা ফেললে জরিমানার মুকে পড়বেন আপনি২ ফাঁকা জায়গাগুলিতে খাবারের মোড়ক বা প্যাকেট ফেললে সমস্যা হবে৩ ট্রেন বা স্টেশনের দেয়ালে কিছু লিখলে জরিমানা হবেই৪ রেলে বা রেল চত্বরে পোস্টার বা স্টিকার সেটে দিতে জরিমানা হবে আপনার
এই কাজগুলির জন্যও রেলওয়ে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
ভ্রমণের সময় সতর্ক থাকুন
ট্রেনে ভ্রমণের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, প্ল্যাটফর্মের কলগুলো সর্বদা কেবল অত্যন্ত প্রয়োজনীয় কাজের জন্যই ব্যবহার করুন। সেখানে দাঁত ব্রাশ করা, থালাবাসন ধোয়া বা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি এই নিয়ম অমান্য করেন, তবে আপনাকে জরিমানা দিতে হবে।
আরও পড়ুন : কনফার্ম টিকিট থাকলেও হাতছাড়া হতে পারে সিট; রেলের এই নিয়মটি জানেন ?
