কলকাতা: আধার কার্ড তৈরি ও তথ্য সংশোধনের নিয়মে বড় পরিবর্তন আনল UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নতুন সংশোধিত নিয়মের মাধ্যমে আধার পরিষেবাকে আরও সহজ, আধুনিক এবং আরও সহজে তা জেন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বিদেশি নাগরিক, ওসিআই, লং টার্ম ভিসা হোল্ডার, ট্রান্সজেন্ডার ব্যক্তি এবং অনাথ আশ্রমে থাকা শিশুদের জন্য আলাদা ও সহজ নিয়ম চালু করা হয়েছে।

Continues below advertisement

আরও পড়ুন: সপ্তাহে ২ দিন বাড়ি থেকে কাজ, প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির সরকারি অফিসে 'ওয়ার্ক ফ্রম হোম'

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, আধার ডেটা বেসে নাম নথিভুক্তকরণ ও আধার আপডেট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করতে ও যাতে এখনও যে সব ভারতীয়ের আধার নেই, তাদের এর মধ্যে নিয়ে আসতেই এই পদক্ষেপ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, জন্মতারিখের প্রমাণ এবং সম্পর্কের প্রমাণ হিসেবে একাধিক নথি গ্রহণ করা হবে, জানিয়েছে ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি।

Continues below advertisement

কোন কোন নথি নেওয়া হবে? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে ই-ভোটার আইডি, ই-রেশন কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার, বিবাহের শংসাপত্র, ডিভোর্স ডিক্রি, CGHS, ECHS ও ESIC কার্ড, বিভিন্ন ইউটিলিটি বিল, শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিট, ব্যাঙ্ক পাসবই, বিমা পলিসি, রেজিস্টার্ড ভাড়ার চুক্তিপত্র, এনআরইজিএ জব কার্ড এবং শেল্টার হোমের সার্টিফিকেটের মতো নথিও এখন দেওয়া যাবে আধার তৈরির নথি হিসাবে।

আরও পড়ুন: চলতি বছরের ডিসেম্বরেই চিংড়িঘাটায় চলবে মেট্রো? আশার আলো দেখাচ্ছেন মেট্রোর CPRO

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আরও স্পষ্ট করে জানিয়েছে শুধুমাত্র এই তালিকায় থাকা নথি থাকলেই হবে না। আরও কয়েকটা শর্ত রয়েছে। ওই নথি বৈধ হতে হবে। এবং ওই নথি মেয়াদোত্তীর্ণ হলে হবে না। এ ছাড়াও ওই নথিতে আবেদনকারীর সঠিক নাম থাকতে হবে। এবং ওই নথি UIDAI ওই নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যাচাই করতে পারবে।

নয়া এই নিয়মে শিশুর আধার তৈরির প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। অনাথ শিশু বা আইনি অভিভাবকের তত্ত্বাবধানে থাকা শিশুদের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি নাগরিক ও যাঁদের OCI কার্ড রয়েছে তাঁদের আধার কার্ডের বৈধতা নিয়েও স্পষ্ট একটা নির্দেশিকা জারি করা হয়েছে নতুন এই আইনে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বদলের ফলে অনেক ব্যক্তি আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কারণ। আগে একাধিক নথি না থাকায় তাঁরা আধারের জন্য আবেদন করতে পারেনি। আর এর ফলে আরও দ্রুত আধার ডেটাবেসে দেশের আরও অনেক মানুষ যুক্ত হবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।