Indian Railways : ট্রেন যাত্রার সময় অনেকেই মাথায় নিই না এই বিষয়টি। পরবর্তীকালে যার ফল ভুগতে হয় আমাদের। ভারতীয় রেলে এই বিষয় রয়েছে একটি নির্দিষ্ট নির্দেশিকা। যেখানে এসি থেকে স্লিপার সবের জন্য রয়েছে আলাদা নিয়ম। এর বাইরে মালপত্র (Luggage Rules) নিলে সমস্যায় পড়বেন আপনি। জরিমানা হতে পারে এই ক্ষেত্রে ?

Continues below advertisement

আপনার জন্য রয়েছে কত লাগেজের সীমা১ জেনারেল ক্লাসের জন্য কী নিয়ম : আপনি যদি ভারতীয় রেলে জেনারেল ক্লাসে যাত্রা করেন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ কিলো মালপত্র নিয়ে যাত্রা করতে পারবেন। এর মধ্যে ব্যাগ সুটকেস, ট্রলি থাকতে পারে। ২ স্লিপার ক্লাসের সঙ্গে থার্ড এসি: আপনি যদি স্লিপার ক্লাস ও থার্ড এসিতে যাত্রা করেন, সেই ক্ষেত্রে এই লাগেজ বহনের সীমা ৪০ কেজি রাখা হয়েছে। ৩  সেকেন্ড এসি ক্লাস : ভারতীয় রেলে সেকেন্ড ক্লাসে যাত্রা করলে আপনি সর্বোচ্চ ৫০ কিলোগ্রাম লাগেজ বহন করতে পারবেন।৪ ফার্স্ট ক্লাস এসির ক্ষেত্রে আপনি অবশ্য় জন প্রতি ৭০ কিলো মালপত্র বহব করতে পারবেন। মনে রাখবেন এ সবই ভারতীয় রেলের নিয়মের অন্তর্ভুক্ত।

ট্রেনের শ্রেণিঅনুমোদিত সর্বোচ্চ ওজন
এসি ফার্স্ট ক্লাস (1A)৭০ কেজি পর্যন্ত
এসি ২-টায়ার (2A)৫০ কেজি পর্যন্ত
এসি ৩-টায়ার (3A)৪০ কেজি পর্যন্ত
স্লিপার ক্লাস (SL)৪০ কেজি পর্যন্ত
সেকেন্ড সিটিং (2S) / সাধারণ৩৫ কেজি পর্যন্ত

Continues below advertisement

কাদের জন্য এই নিয়ম প্রযোজ্যমনে রাখবেন , যাদের কাছে বৈধ টিকিট রয়েছে তাদের জন্য়ই এই নিয়ম প্রযোজ্য হবে। 'থার্ড এসি' কোচে আপনার পরিবারের অন্য চারজন সদস্যের সঙ্গে ভ্রমণ করলে আপনি সর্বোচ্চ ১২০ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারবেন। একটি বিষয় মাথায় রাখতে হবে, এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী দুটি শিশুও ধরা হয়। আপনাদের সবার লাগেজের সম্মিলিত ওজন কোনোভাবেই ১২০ কেজির বেশি হওয়া চলবে না।

অতিরিক্ত লাগেজ থাকলে কি জরিমানা হবে ?কোনও যাত্রী নির্ধারিত ওজনের সীমার অতিরিক্ত লাগেজ নিয়ে ভ্রমণ করলে তাঁকে জরিমানা করা হয়। সেই ক্ষেত্রে ভ্রমণের দূরত্ব কিলোমিটারের ভিত্তিতে ও অতিরিক্ত লাগেজের ওজনের ওপর ভিত্তি করে যাত্রীকে জরিমানা করে রেলওয়ে।

কী রয়েছে রেলের নিয়মভারতীয় রেলের নিয়ম অনুসারে, আপনি যদি অনুমোদিত সীমার অতিরিক্ত লাগেজ বহন করেন, তবে সেটিকে আনুষ্ঠানিকভাবে বুক করার জন্য আপনার রেলওয়ের 'পার্সেল বিভাগে' যোগাযোগ করতে হবে। একবার বুক করা হয়ে গেলে, আপনার লাগেজটি ট্রেনের জন্য নির্ধারিত 'লাগেজ কোচে' রাখা হবে। সেই ক্ষেত্রে আপনার গন্তব্য স্টেশনে পৌঁছে গেলে সেটি আপনার জন্য নামিয়ে দেওয়া হবে।