Railway Ticket Booking : এবার থেকে ট্রেনে (Train Journey) যাত্রার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি, অন্যথায় সমস্য়ায় পড়বেন। কারণ ১ এপ্রিল থেকে টিকিট (Train Ticket Booking) বুকিং ছাড়াও অনেক নিয়মে পরিবর্তন করছে ভারতীয় রেল (Indian Railways)। না জানলে, ক্ষতি হবে আপনার !  

Continues below advertisement

শেষ মুহূর্তে নিশ্চিত টিকিট বাতিল করলে.. আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে ভারতীয় রেলের টিকিট বাতিলের নিয়মে বড়সড় বদল আসতে চলেছে। নতুন এই নিয়মে শেষ মুহূর্তে কনফার্মড টিকিট বাতিল করলে যাত্রীদের পকেট থেকে আগের চেয়ে বেশি টাকা কাটবে। মূলত কালোবাজারি রুখতে ও দালালদের দাপট কমাতে এই কড়া পদক্ষেপ নিয়েছে রেল মন্ত্রক।

পাবেন না টিকিটের টাকা !সম্প্রতি ভারতীয় রেল টিকিট বাতিল ও রিফান্ড (টাকা ফেরত) সংক্রান্ত নিয়মে আমূল পরিবর্তন আনতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, যাত্রার সময়ের যত কাছাকাছি সময়ে টিকিট বাতিল করা হবে, জরিমানার অঙ্ক তত বাড়বে।

Continues below advertisement

কী কী পরিবর্তন আসছে ?রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে দফায় দফায় এই নতুন নিয়ম কার্যকর করা হবে। কী কী থাকছে তার মধ্যে..

কোনও রিফান্ড পাবেন না (No Refund): আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করলে কিছুটা টাকা ফেরত পাওয়া যেত। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৮ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে কোনও টাকাই ফেরত পাবেন না যাত্রী।

৫০% রিফান্ড: ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কাটা হবে। আগে এই সময়সীমা ছিল ৪ থেকে ১২ ঘণ্টা।

২৫% রিফান্ড: যাত্রার ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। আগে এটি ছিল ১২ থেকে ৪৮ ঘণ্টার উইন্ডো।

সর্বোচ্চ রিফান্ড: যদি আপনি টিকিটের দামের ওপর সামান্য কিছু ক্যানসেলেশন চার্জ বাদে পুরো টাকা ফেরত পেতে চান, তবে আপনাকে ট্রেন ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করতে হবে। অতীতে এই সুযোগ পাওয়া যেত কেবল ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত।

টিকিট আপগ্রেডেশনের নতুন সুযোগনিয়ম কড়া হলেও কাউন্টার টিকিট গ্রাহকদের জন্য একটি সুখবর রয়েছে। এখন থেকে কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রে যাত্রার ৩০ মিনিট আগে পর্যন্ত ট্রাভেল ক্লাস আপগ্রেড (যেমন স্লিপার থেকে এসি) করা যাবে। আগে শুধুমাত্র চার্ট তৈরির আগেই এই সুযোগ মিলত। তবে মনে রাখবেন, এই সুবিধা অনলাইন টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নতুন করে কেন এই কড়াকড়ি শুরু করল রেল মন্ত্রক ?রেল জানিয়েছে, উৎসবের মরসুম বা গরমের ছুটির সময় দালালরা গণহারে টিকিট বুক করে কৃত্রিম সংকট তৈরি করে। পরে শেষ মুহূর্তে সেই টিকিট বাতিল করে রিফান্ড তুলে নেয়। এই 'টিকিট হোর্ডিং' বা কালোবাজারি রুখতেই বাতিলের সময়সীমা বাড়িয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।