Jobs News Update: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। গহস্থলির সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা হকিন্স (Hawkins) করছে বহু পদে নিয়োগ। আপনিও যদি এই ধরনের কাজে আগ্রহী হন তাহলে, জেনে নিন বিস্তারিত বিবরণ। বছরে আপনার যোগ্যতা অনুযায়ী ১৪ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেবে কোম্পানি।

Continues below advertisement

কোন পদে নিয়োগের ঘোষণা

বর্তমানে ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কোম্পানি। প্রশিক্ষণ চলাকালীন বার্ষিক বেতন হবে ৫ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পর তা বেড়ে দাঁড়াবে বার্ষিক ৭ লক্ষ থেকে ১৪ লক্ষ টাকা।

Continues below advertisement

প্রায় সব পদেই আবেদন করতে পারেনকোন কোন বিভাগে নিয়োগ : হকিন্সের তরফে বলা হয়েছে, বর্তমানে সেলস- মার্কেটিং, টেকনিক্যাল- রিসার্চ, হিউম্যান রিসোর্স (HR) ও অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, অডিট , আইটি ও সিস্টেমস বিভাগে নিয়োগ করছে কোম্পানি।

কী যোগ্যতা লাগবে : এই পদে সদ্য স্নাতকরা আবেদন করতে পারবেন। তবে যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে বা যারা নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেছেন, তারা উচ্চতর পদে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন।

 কতদিনের ট্রেনিং নিতে হবে : এই কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামটি ১৮ মাসের রাখা হয়েছে। এই নির্দিষ্ট সময়ে ট্রেনিরা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন। এই প্রজেক্টে সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে কোম্পানি। 

বর্তমানে এই কোম্পানির পরিচিতি ও আর্থিক অবস্থা:১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হকিন্স একটি পেশাদারভাবে পরিচালিত পাবলিক লিমিটেড কোম্পানি। বিজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়কালে কোম্পানির সেলস হয়েছে ১,১৯৪ কোটি টাকার। কর পরবর্তী মুনাফা (Profit After Tax) হয়েছে ১২৬ কোটি টাকা। ভারতের প্রেসার কুকার বাজারে হকিন্স শীর্ষস্থানে রয়েছে ও বর্তমানে তারা কুকওয়্যার, ইলেকট্রিক কিচেন সামগ্রী ও গ্যাস স্টোভের ব্যবসাতেও প্রসার ঘটিয়েছে।

কোথায় হবে আপনার কাজের জায়গাহকিন্স-এর অফিস রয়েছে মুম্বাইয়ের কাফ প্যারেড ও মাহিম-এ। এছাড়া মুম্বাইয়ের কাছে থানে, পঞ্জাবের হোশিয়ারপুর এবং উত্তরপ্রদেশের সাতারিয়ায় তাদের কারখানা রয়েছে।

ইন্টার্নশিপ বা সামার অ্যাসাইনমেন্ট রয়েছে কোম্পানিরকোম্পানি তাদের ব্যবসায়িক প্রকল্পের জন্য সামার অ্যাসাইনমেন্টের (Summer Assignments) সুযোগ দিচ্ছে, যেখানে প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়ার সুযোগ পাবেন আপনি। 

কীভাবে আবেদন করতে পারবেন আপনিআগ্রহী প্রার্থীরা হকিন্স-এর অফিসিয়াল জব পোর্টাল www.hawkins.in/jobs-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে আবেদনের বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। 

আরও পড়ুন : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?