Provident Fund : অফিসে গিয়ে কোনও কিছু আপডেট করার ঝক্কি পোহাতে হবে না, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এখন দিচ্ছে অনলাইনে কেওয়াইসি (KYC) ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করার সুবিধা। বর্তমানে এই প্রক্রিয়াটি খুবই সহজ ও উন্নত করেছে কর্মী সংগঠন। এর ফলে পিএফ (PF) সদস্যরা এখন সরাসরি 'UAN Member Portal'-এর মাধ্যমে অনলাইনে তাদের তথ্য সংশোধন করতে পারবেন।

Continues below advertisement

ক্লেম করেও টাকা পাবেন না !

এই KYC আপডেটের পদ্ধতি না মানলে ক্লেম করেও টাকা আটকে যাবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল, তথ্যের অমিলের কারণে পিএফ ক্লেম বাতিল হওয়া কমানো। মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে আধার (Aadhaar) কার্ডের তথ্যের সঙ্গে ইপিএফ (EPF) রেকর্ডের মিল না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়।

Continues below advertisement

কী কী নিয়ে মূল সমস্যা হয়

এই ক্ষেত্রে আপনি টাকা ক্লেম করলেও নামের বানান, জন্ম তারিখ বা লিঙ্গ সংক্রান্ত সামান্য ভুল বা অসংগতি থাকলেও টাকা তোলার সময় ভেরিফিকেশনে সেটি বাতিল হয়ে যায়। মনে রাখবেন, EPFO সরাসরি আধারের তথ্যের সঙ্গে এই তথ্যগুলি যাচাই করে। সামান্যতম গড়মিল দেখলেই ক্লেম বাতিল করে দেয়।

এখন আর অফিসে যেতে হবে না

আজকাল  উন্নত প্রযুক্তি চলে আসার ফলে কর্মীরা এখন কোনও অফিসে না গিয়ে বা ফিজিক্যাল ফর্ম জমা না দিয়েই অনলাইনেই এই সমস্যাগুলি সমাধান করতে পারেন।

এই ৫টি সহজ ধাপে অনলাইনে আপনার PF KYC তথ্য আপডেট করতে পারবেন:EPFO সংশোধন বা পরিবর্তনের প্রক্রিয়াটি অনেক সহজ করে দিয়েছে। নিচে আলোচিত ধাপগুলি অনুসরণ করে আপনি আপনার PF KYC এবং অন্যান্য তথ্য আপডেট করতে পারেন:

১ লগ-ইন করুন: প্রথমে আপনার UAN নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে অফিসিয়াল UAN পোর্টালে লগ-ইন করুন।২ সেকশন নির্বাচন: লগ-ইন করার পর মেনু থেকে ‘Manage’ ট্যাবে ক্লিক করুন এবং সেখান থেকে ‘Modify/ Change Basic Details’ অপশনটি বেছে নিন।৩ তথ্য প্রদান: আপনার আধার কার্ডের সঙ্গে মিল রেখে সঠিক তথ্যগুলি এখানে লিখুন। আপনার নাম, জন্ম তারিখ , জেন্ডার খুব সাবধানে যাচাই করে আপডেট করুন। সিস্টেমটি তখন স্বয়ংক্রিয়ভাবে UIDAI-এর মাধ্যমে আপনার তথ্য যাচাই করবে।৪ আপডেট সাবমিট: এরপর ‘Update Details’ অপশনে ক্লিক করুন। এর ফলে আপনার তথ্যগুলো নিয়োগকর্তার (Employer) কাছে অনুমোদনের জন্য চলে যাবে।৫ নিয়োগকর্তার অনুমোদন: এখন আপনার নিয়োগকর্তাকে (Employer) পোর্টালে লগ-ইন করে এই সংশোধনের অনুরোধটি অনলাইনে অ্যাপ্রুভ বা অনুমোদন করতে হবে। অনুমোদন হয়ে গেলেই আপনার ইপিএফ অ্যাকাউন্টে সঠিক তথ্যগুলো দেখা যাবে।

আরও পড়ুন : EPF থেকেই পেতে পারেন ৮০ লাখ টাকা ! কীভাবে সম্ভব জানেন ?