LIC Jeevan Utsav Policy : অবসরের পর রেগুলার বেতনের মতো আয় পেতে চাইলে আপনার জন্য় রয়েছে দারুণ স্কিম। লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)-র রয়েছে জীবন উৎসব পলিসি। এখানে আপনি জীবন বিমার পাশাপাশি দিচ্ছে আয়ের সুযোগ। তবে এই ক্ষেত্রে পলিসিহোল্ডারকে স্কিমের শর্তাবলী ও কোন অপশন বেছে নিচ্ছেন , তা দেখে নিতে হবে। 

Continues below advertisement

কাদের জন্য এই পলিসিযে সকল পলিসিহোল্ডাররা দীর্ঘ মেয়াদে আর্থিক সুরক্ষার পাশাপাশি অবসরের পরও নিয়মিত আয় খুঁজছেন, এটো তাদের জন্য শ্রেয়। তবে, এই বিষয়ে পলিসিহোল্ডারকে একটা বিষয় মাথায় রাখতে হবে। কারা কীভাবে এই সুবিধাগুলি পাবেন সেটা বুঝে নিতে হবে পলিসিহোল্ডারকে। মনে রাখবেন, LIC Jeevan Utsav হল একটি নন-লিঙ্কড (শেয়ার বাজারের সঙ্গে), নন-পার্টিসিপেটিং ব্যক্তিগত জীবন বিমা পলিসি। যার অর্থ এর সুবিধাগুলি সরাসরি শেয়ার বাজারের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত নয়।

এখানে কত ন্যূনতম প্রিমিয়াম দিতে হবে আপনাকে ?

Continues below advertisement

এখানে কত ন্যূনতম প্রিমিয়াম দিতে হবে আপনাকে ?LIC জীবন উৎসবে আপনি ৫ থেকে ১৬ বছরের প্রিমিয়ামের মেয়াদ পাবেন। এখানে ন্যূনতম সাম অ্যাসিওর্ড বা আগে থেকে নির্ধারিত নিশ্চিত অর্থের পরিমাণ ৫ লক্ষ টাকা। এখানে ন্যূনতম বয়সের বিষয়টি আপনার প্রিমিয়াম দেওয়ার মেয়াদের ওপর নির্ভর করবে। যার অর্থ সব অপশন সব বয়সের লোকের জন্য নয়। মনে রাখবেন এখানে গ্যারান্টেড বেনিফিট বা নিশ্চিত সুবিধা পলিসির শর্তাবলীর ওপর নির্ভর করবে।

ধরুন, ৩০ বছর বয়সী কোনও ব্যক্তি ৫ লক্ষ টাকার বেসিক সাম অ্যাসিওর্ড একটি পলিসি কিনেছেন, যার প্রিমিয়াম শোধের সীমা পাঁচ বছর। এই ক্ষেত্রে তার বার্ষিক প্রিমিয়াম প্রযোজ্য হার ছাড়াও আরও বিষয়ের ওপর নির্ভর করবে। দৃষ্টান্ত হিসাবে ধরুন, পাঁচ বছরের মেয়াদি অপশনের জন্য ওই ব্যক্তিকে দিতে হবে ১,১০,১৫০ টাকা, আট বছর মেয়াদি বিকল্পের জন্য ৭২,৬০০ টাকা, ১২ বছর মেয়াদি অপশনের জন্য ৪৪,২৭৫ টাকা। পাশাপাশি ১৬ বছর মেয়াদি অপশনের জন্য ৩০,০২৫ টাকা।

মনে রাখবেন, এখানে দেওয়া তথ্য় একজন স্বাভাবিক স্বাস্থ্যসম্পন্ন ব্যক্তি যদি অফলাইনে পলিসি কেনেন, তার জন্য প্রযোজ্য। এরসঙ্গে অতিরিক্ত ট্যাক্সও যুক্ত হতে পারে। তাই পলিসি কেনার আগে LIC-র অফিসিযাল ওয়েবসাইটে যাবতকীয় তথ্য় দেখে নিন।   

আরও পড়ুন : বেসিক স্যালারির সঙ্গে জুড়ে যাবে DA ? কী বলছে TOR রুল, সরকার দিয়েছে এই বার্তা