LIC Jeevan Sathi : আপনিও যদি সরকারি কোম্পানির মাধ্য়মে বিনিয়োগ সুরক্ষিত করার পাশাপাশি ভাল রিটার্ন পেতে চাল, তাহলে LIC-র নতুন পলিসি দেখতে পারেন। এলআইসি-র এই নতুন প্ল্যান (LIC Policy) দুটি আপনার জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে।
এই দুই প্ল্যান এনেছে সংস্থা
পরিসংখ্যান বলছে, বিশ্বের অন্যতম বৃহৎ বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। বর্তমানে গ্রাহকদের সঞ্চয় আরও সুরক্ষিত করতে ও দুর্দান্ত রিটার্ন দিতে দুটি নতুন পলিসি বাজারে নিয়ে এসেছে। এই নতুন বিমা দুটি হল, "LIC New Jeevan Sathi Single Premium" ও "LIC New Jeevan Sathi - Limited Premium"। আপনি যদি কোনওরকম বাজারের ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন বা সেভিংস চান, তবে এলআইসি-র এই নতুন প্ল্যান দুটি আপনার জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে।
এই পলিসি দুটিতে কী রয়েছে, এর বৈশিষ্ট্য কীএলআইসি-র এই নতুন বিমা দুটি মূলত 'নন-পার্টিসিপেটিং' (Non-participating) এবং 'নন-লিঙ্কড' (Non-linked) ইন্ডিভিজুয়াল সেভিংস প্ল্যান। অর্থাৎ, এই স্কিমটির সাথে শেয়ার বাজারের ওঠানামার কোনো সম্পর্ক নেই। ফলে গ্রাহকদের বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
কবে থেকে পাওয়া যাবে: আগামী ১ জুন, ২০২৬ থেকে গ্রাহকেরা এই নতুন পলিসি দুটি কিনতে পারবেন।
মূল উদ্দেশ্য কী : গ্রাহকদের প্রতিনিয়ত বদলে যাওয়া আর্থিক চাহিদার কথা মাথায় রেখে, তাঁদের সঞ্চয় পোর্টফোলিওকে আরও শক্তিশালী করতে এলআইসি এই পদক্ষেপ নিয়েছে।
চতুর্থ ত্রৈমাসিকে এলআইসি-র রেকর্ড মুনাফা ও ডিভিডেন্ড ঘোষণা করেছেনতুন প্ল্যান লঞ্চ করার পাশাপাশি এলআইসি তাদের চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকের (Q4) আর্থিক ফলাফলও প্রকাশ করেছে, যেখানে সংস্থার অভাবনীয় লাভ দেখা গেছে:
মুনাফায় ব্যাপক বৃদ্ধি: গত বছরের তুলনায় এবার চতুর্থ ত্রৈমাসিকে এলআইসি-র নেট প্রফিট (Net Profit) ২৩.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,৪২০ কোটি টাকায় পৌঁছেছে।
প্রিমিয়াম আয়: সংস্থার নেট প্রমিয়াম আয় ১১.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৭ লক্ষ কোটি টাকায়।
বাম্পার ডিভিডেন্ড: সংস্থার এই দুর্দান্ত পারফরম্যান্সের পর শেয়ারহোল্ডারদের জন্য প্রতি ইকুইটি শেয়ারে ১০ টাকা চূড়ান্ত ডিভিডেন্ড (Dividend) দেওয়ার ঘোষণা করেছে এলআইসি। এই ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য ২৫ জুন, ২০২৬ তারিখটিকে 'রেকর্ড ডেট' হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এলআইসি-র শেয়ার নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা ? এলআইসি-র এই শক্তিশালী আর্থিক ফলাফল দেখার পর দেশের বড় বড় ব্রোকারেজ ফার্মগুলি এই শেয়ার নিয়ে বেশ আশাবাদী।
বর্তমানে Citi ব্রোকারেজ ফার্মটি এলআইসি-র শেয়ারে তাদের 'Buy' রেটিং বজায় রেখেছে। এর টার্গেট প্রাইস বাড়িয়ে ১,৪৭৫ টাকা করেছে।
Macquarie ও Bernstein দুই সংস্থাই এলআইসি-র মার্জিনের উন্নতির প্রশংসা করেছে এবং শেয়ারটিকে 'Outperform' রেটিং দিয়েছে। ম্যাককোয়ারি এর টার্গেট প্রাইস রেখেছে ১,১০০ টাকা এবং বার্নস্টেইন টার্গেট দিয়েছে ৯৪০ টাকা।
আরও পড়ুন : সন্তানের শিক্ষায় LIC-র রয়েছে এই তিন প্ল্য়ান, আপনার ছেলে-মেয়েও পাবে সুরক্ষিত ভবিষ্যৎ
